1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কর্ণফুলী থানার ওসির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বিচারের দাবীতে মানববন্ধন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কর্ণফুলী থানার ওসির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বিচারের দাবীতে মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

‘শিশুর লাশ নিয়ে রাজনীতি নয়, বিচার চাই ওসি শরীফের’

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে ১০ বছর বয়সী শিশু মোহাম্মদ জিহাদের মৃত্যুতে ময়নাতদন্তের নামে অর্থ আদায় ও পরে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে থানার ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে। অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী ওই পরিবার ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করে ওসির শাস্তির দাবি জানিয়েছে

সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মইজ্জারটেক মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের  মইজ্জারটেক এলাকা কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

এর আগে দুপুরে জিহাদের বাড়িতে গিয়ে টাকা দেওয়ার সময় ওসি শরীফ এলাকাবাসীর তীব্র প্রতিবাদের মুখে পড়েন।

নিহত জিহাদের মা ছেনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, ওসি দুই ঘণ্টার কথা বলে কৌশলে লাশ নিয়ে যান। ২৪ ঘণ্টা পর ময়নাতদন্ত করে লাশ ফেরত দেন। অথচ আমি আদালত থেকে ময়নাতদন্ত ছাড়া দাফনের  না করার আদেশ এনেছিলাম। তারপরেও ময়নাতদন্ত করতে পাঠিয়ে দেন। মঙ্গলবার সকালে এসে ওসি টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে চেয়েছেন বলেও অভিযোগ করেন নিহত শিশুর মা।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, পিতৃহীন শিশুর মৃত্যুকে নিয়ে ওসির এমন টানবাহানা ও অমানবিক আচরণ অপ্রত্যাশিত।  “শিশুর লাশ নিয়ে রাজনীতি নয়, বিচার চাই ওসি শরীফের।”

স্থানীয় সূত্রে জানা গেছে,  গত শনিবার বিকেলে শিশু জিহাদ নিখোঁজ হয়। পরদিন রোববার দুপুরে চরলক্ষ্যা ৩ নম্বর ওয়ার্ডের শাহ আলম মেম্বারের বাড়ির পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

জানা গেছে, জিহাদ মৃত আব্দুল নবীর ছেলে। বাবার মৃত্যুর পর তার মা ছেনোয়ারা বেগম একাই তাকে লালন-পালন করছিলেন। তিনি জানান, জিহাদ মৃগীরোগে আক্রান্ত ছিল এবং চিকিৎসার খরচ চালাতে না পারায় অসুস্থ অবস্থায়ই বাড়িতে থাকত।

এ ঘটনায় থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অনেকে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla