1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ইতিহাসের লানত পড়বে তাদের উপর যারা আবারো বিজয়টাকে ব্যর্থ করার মিশনে নেমেছেন - হাসনাত কাইয়ূম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ইতিহাসের লানত পড়বে তাদের উপর যারা আবারো বিজয়টাকে ব্যর্থ করার মিশনে নেমেছেন – হাসনাত কাইয়ূম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

সমীরণ বড়ুয়া, ঢাকা থেকে

ভূমি ও কৃষি সংস্কার কমিশন গঠন, বাগদা ফার্মের জমি প্রকৃত মালিকদের ফেরত দেয়া, হাট-ঘাটের ইজারাদারী প্রথা বাতিল সহ ৮ দফা দাবীতে আজ রাজধানীতে সমাবেশ, ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন ও সাহেবগঞ্জ – বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি যৌথভাবে ঢাকার প্রেসক্লাবে এ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশ শেষে পল্টন এলাকায় একটি মিছিল করা হয় এবং আগামীকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৮ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি দেয়া হবে বলে জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন ৭১ এর মতো, ৯০ এর মতো আবারো জনগণের রক্ত ঘামের উপর অর্জিত বিজয় এক দুইটি দল তাদের দলীয় স্বার্থে ব্যবহার করছে। ফলাফল হচ্ছে বিজয়টাই বেহাত হবার উপক্রম হচ্ছে। আবারো এখানে ফ্যাসিবাদ জেঁকে বসার উপক্রম হয়েছে। যারা জনগণের সাথে আবারো প্রতারণার ফন্দি করছেন, তাদের উপর ইতিহাসের লানত পড়বে। হাসিনার মতো তাদেরও একই পরিণতি বরণ করতে হবে।

তিনি সকল রাজনৈতিক দলকে বিচার, টেকসই সংস্কার ও নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল রাজনীতি করার আহ্বান জানান।

গরীবের ট্যক্সের টাকায় রাষ্ট্র – সরকার চলে আর গরীব থাকে বঞ্চিত। রাষ্ট্র পরিচালনায় গরীব ভূমিহীন, কৃষক, জেলে, সাঁওতাল, সাধু-সন্ন্যাসী, দলিত, পাহাড়ী সহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ঐক্য কমিশনে এ সংক্রান্ত প্রস্তাব আনার দাবী জানান তিনি। সমাবেশে উল্লেখিত ৮ দফা অবিলম্বে পালনের আহ্বান জানান তিনি। সেটা না হলে গরীব, চাষা ভূষা, মূর্খদের নিজেরা সংগঠিত হয়ে নির্বাচনে অংশ নিয়ে সংসদ দখল করে দাবীগুলো পূরণ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন বলেন, বাংলাদেশের ৬৪ শতাংশ মানুষ ভূমিহীন। এখনো দেশের অন্তত ৭০ ভাগ মানুষ কৃষি ও কৃষি সংক্রান্ত পেশায় যুক্ত। গণঅভ্যুত্থানে দেশের প্রান্তিক মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশী।

সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সারাজীবন কৃষি, কৃষক, ভূমিহীন, মেহনতি জনতার জন্য আন্দোলন করেছেন। কিন্তু উপদেষ্টা হবার পর আমাদের বারবার দাবীর মুখেও তারা কৃষি, কৃষক, জেলে, সাঁওতাল, ভূমিহীনদের জন্য কোন উদ্যোগ নেন নাই। সরকারকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, আপনারা যেটা ১১ মাসে পারেন নাই, আমরা চাষা ভূষা, অশিক্ষিত, গরীবরা সেটা এক মাসে করে দেখাতে পারবো।

সমাবেশে সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার আব্দুস শুকুর মিয়া, বরিশালের সাইফুর রহমান, নোয়াখালীর সামছুদ্দিন রাকিব, আজগার আলী, সিরাজগঞ্জ জেলার আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলার আব্দুল হামিদ, লালমনিরহাট জেলার শফিকুল ইসলাম, পাবনা জেলার মোঃ সাবু ইসলাম, গাইবান্ধা জেলার মোঃ স্বপন শেখ, রাফায়েল হাজরা, নারায়ণগঞ্জ জেলার জিয়ারুল ইসলাম সুমন, শেরপুর জেলার শাহিন আলম, হবিগঞ্জ জেলার মো: মহসিন মিয়া, চট্টগ্রাম জেলার সমন্বয়ক সাংবাদিক সমীরণ বড়ুয়া, নওগাঁ জেলার হাবিবুর রহমান অনিক, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মিন্টু মিয়া, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আহ্বায়ক লামিয়া ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক সোহেল শিকদার, অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, জাতীয় সমন্বয়ক জাকিয়া শিশির, ঢাকা জেলার প্রধান সমন্বয়ক লিটন কবিরাজ, সংগঠক আনসার আলী দুলাল, নাহিদ হাসান নলেজ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া প্রখ্যাত প্রমূখ।

সমাবেশের সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক ছামিউল আলম রাশু।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla