1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় পুকুর ঘাটে মিললো অস্ত্র ও গুলিসহ নগদ টাকা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় পুকুর ঘাটে মিললো অস্ত্র ও গুলিসহ নগদ টাকা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে পুকুর ঘাটে অভিযান চালিয়ে দুইটি অস্ত্র-গুলি ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।

১৭ জুলাই বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম আহমদের বাড়িতে এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় আব্দুল মজিদ (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুর ঘাটে লুকিয়ে রাখা ১টি দেশিয় এলজি ১টি তুরস্কের তৈরি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, বরুমচড়া ইউনিয়নে এক ব্যক্তি নিজ বাড়িতে অস্ত্র তৈরি করে বিক্রি করার খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে বাড়ির পুকুর ঘাটে লুকানো অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার সহ আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়।

খবর নিয়ে জানা গেছে, আবদুল মজিদ বিশিষ্ট চিকিৎসক মুহাম্মদ হাসান ও সাজেন্ট মতিনের ছোট ভাই।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla