1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  জুলাই শহীদ দিবস উপলক্ষে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিশেষ ক্যাম্পেইন , শহীদ স্মরণে দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসুচী পালন করল বিআরটিএ চট্টগ্রাম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

  জুলাই শহীদ দিবস উপলক্ষে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিশেষ ক্যাম্পেইন , শহীদ স্মরণে দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসুচী পালন করল বিআরটিএ চট্টগ্রাম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে
     ১৬ জুলাই বুধবার জুলাই শহীদ দিবস বিআরটিএ চট্টগ্রাম কর্তৃক নগরীর জিইসি মোড়ে সকাল ৯.৩০টা থেকে ১১.০০টা পর্যন্ত সড়ক নিরাপত্তা সংক্রান্ত একটি বিশেষ ক্যাম্পেইন-এর আয়োজন করা হয় । এই ক্যাম্পেইনে পরিবহন চালক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের-কে সড়ক নিরাপত্তা সম্বলিত বিভিন্ন ধরনের লিফলেট দেওয়া হয় এবং নানান ধরনের প্লা-কার্ড প্রদর্শনী ও মাইকিং-এর মাধ্যমে সড়ক নিরাপত্তা সম্পর্কে সর্ব সাধারণকে সচেতন করা হয় ।
এছাড়াও আজ বিআরটিএ, কম্পাউন্ডে অবস্থিত মসজিদে বাদে জোহর জুলাই অভ্যুত্থানের বীর শহীদ ও আহতদের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় ।
উল্লেখ্য জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে  নগরীর ঐতিহ্যবাহী গভ. মুসলিম হাই স্কুল-এর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে সড়ক নিরাপত্তা সম্পর্কিত একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় । এছাড়াও বিআরটিএ’র কম্পাউন্ডে খালি জায়গায় জুলাই অভ্যুত্থানে নিহত সকল বীর শহীদদের স্মরণে ৩৬টি বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয় ।
এ সকল কার্যক্রমে উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)  মাসুদ আলম, চট্ট মেট্রো সার্কেল-২ এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং)  সৈয়দ আইনুল হুদা চৌধুরী , চট্ট মেট্রো সার্কেল-২ এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং)  মোঃ ওমর ফারুক, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থিসহ বিআরটিএ  নতুনপাড়া ও হালিশহরস্থ কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ।
বিশেষ ক্যাম্পেইনে সার্বিকভাবে সহযোগিতা করেন সহজ-চট্টগ্রাম, বিআরটিসি-চট্টগ্রাম, ট্রাফিক বিভাগ (উত্তর), সিএমপি-চট্টগ্রাম, শিক্ষার্থীদের নিয়ে গঠিত সহায়ক ট্রাফিক পুলিশ-চট্টগ্রাম এবং বিকেটিটিসি-চট্টগ্রাম ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla