1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে ২ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে ২ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

১০ জুলাই ২০২৫ তারিখ, ব্রাইট বাংলাদেশ ফোরামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান, যেখানে স্পন্সর মেয়ে শিশুর পরিবার, জলবায়ু বিপদাপন্ন নারী এবং যুবদের সবুজ উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে করতে ২১ জন নারী ও যুবনারীকে ১০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চেক বিতরণ করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, প্রোগ্রাম ম্যানেজার সোহাইল উদ-দোজা, লোকাল রাইটস প্রোগ্রামের ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ এবং একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর নিধী চাকমা।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রিদুয়ানুল হাকীম রিয়াদ। তিনি বলেন, “আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ২১ জন নারীকে সাবলম্বী দেখতে চাই। প্রত্যেকে যদি নিজের ব্যবসায় সফল হয়, তবে সেটিই আমাদের প্রকৃত সফলতা।”

এরপর একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর নিধী চাকমা বলেন, “এখনই সময় যুব সংগঠন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে আসার। এই ছোট ছোট উদ্যোগগুলো একসময় বড় ব্যবসায়ে রূপ নেবে।”

প্রোগ্রাম ম্যানেজার সোহাইল উদ্দৌজা বলেন, “স্পন্সরশিপপ্রাপ্ত পরিবারগুলোর শিশুরা যেন শিক্ষা থেকে ঝরে না পড়ে, সেই লক্ষ্যেই আমরা তাদের পরিবারকে আয় বৃদ্ধির সুযোগ করে দিচ্ছি। আশা করি এই উদ্যোগ তারা বিফলে যেতে দেবেন না”

সমাপনী বক্তব্যে প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া বলেন, “স্পন্সরশিপ শিশুর পরিবারের পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা পরিবার ও যুব নারী উদ্যোক্তাদের জন্য আমরা এই ফান্ড দিচ্ছি। এটি ফেরতযোগ্য নয়, তবে আমরা চাই এই অর্থের মাধ্যমে আপনারা স্বাবলম্বী হোন, পরিবার ও শিশুদের ভবিষ্যতের জন্য সঠিক বিনিয়োগ করুন।”

অনুষ্ঠানের সার্বিক সমন্বয় ও সহযোগিতায় ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের স্পন্সরশিপ অফিসার বিষু চক্রবর্তী এবং প্রজেক্ট অফিসার পিকুল দাশ জয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla