1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত সন্দ্বীপ গড়ে তুলতে পারবো : সন্দ্বীপের নতুন ইউএনও মংচিংনু মারমা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সম্মিলিত প্রচেষ্টায় উন্নত সন্দ্বীপ গড়ে তুলতে পারবো : সন্দ্বীপের নতুন ইউএনও মংচিংনু মারমা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

কেফায়েত উল্লাহ কায়সার
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ৪ জুলাই যোগদান করেছেন মংচিংনু মারমা। দ্বীপের দায়িত্বভার গ্রহণের পর এক শুভেচ্ছা বার্তায় তিনি সন্দ্বীপবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন।
শুভেচ্ছা বার্তায় ইউএনও বলেন, “আপনাদের এই দ্বীপে সেবা দেওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দিলাল রাজার জন্মভূমি, কবি আবদুল হাকিমের স্মৃতিবিজড়িত—এই ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দ্বীপ সন্দ্বীপে কাজ করতে পারা আমার জন্য এক বিরল সৌভাগ্য।”
তিনি জানান, সম্ভাবনাময় এই দ্বীপের সার্বিক উন্নয়নে সন্দ্বীপবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে তিনি অঙ্গীকারবদ্ধ। বলেন, “প্রশাসনের দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। সমস্যা, মতামত ও পরামর্শকে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করব। গড়ে তুলব স্বচ্ছ, জবাবদিহিমূলক, মানবিক ও অংশগ্রহণমূলক প্রশাসন।”
ইউএনও মংচিংনু মারমা সন্দ্বীপের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও পরিবেশসহ প্রতিটি খাতে উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উন্নত, সুন্দর ও বাসযোগ্য সন্দ্বীপ গড়ে তুলতে পারব।”
বার্তার শেষাংশে তিনি সন্দ্বীপবাসীর আন্তরিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসা কামনা করেন এবং লেখেন—
“সন্দ্বীপ এগিয়ে যাক, উন্নয়নের দীপ্ত আলোয় আলোকিত হোক।”

নিচে ইউএনও’র পাঠানো শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হলো-
সন্দ্বীপবাসীর প্রতি শুভেচ্ছা বার্তা
———————
প্রিয় সন্দ্বীপবাসী,
আমি, সদ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সন্দ্বীপে যোগদান করেছি। আপনাদের এই দ্বীপে সেবা দেওয়া ও সেবা করার দায়িত্ব পেয়ে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত।

দিলাল রাজার জন্মভূমি, কবি আবদুল হাকিমের স্মৃতিবিজড়িত—এই ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দ্বীপ সন্দ্বীপে কাজ করার সুযোগ আমার জন্য এক বিরল সৌভাগ্য।
সম্ভাবনাময় এই দ্বীপের সার্বিক উন্নয়নে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আমি অঙ্গীকারবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ।
প্রশাসনের দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। আপনাদের সমস্যা, মতামত ও পরামর্শকে সাদরে গুরুত্ব দিয়ে আমরা একসাথে এগিয়ে যাব—একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, মানবিক ও অংশগ্রহণমূলক প্রশাসন গঠনের লক্ষ্যে।
সন্দ্বীপের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, পরিবেশ ও অন্যান্য প্রতিটি ক্ষেত্রে আপনাদের স্বপ্ন আর চেষ্টার পাশে থাকবে আমাদের সদিচ্ছা ও সহযোগিতা।
আমি বিশ্বাস করি—জনগণের সাথে পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, সুন্দর, ও বাসযোগ্য সন্দ্বীপ গড়ে তুলতে পারবো।
আপনাদের আন্তরিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসা কামনা করছি।
সন্দ্বীপ এগিয়ে যাক,
উন্নয়নের দীপ্ত আলোয় আলোকিত হোক।
সবার জন্য শুভকামনা।

মংচিংনু মারমা
উপজেলা নির্বাহী কর্মকর্তা
সন্দ্বীপ, চট্টগ্রাম।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla