1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
প্রতিষ্ঠা বার্ষিকীতে জমজমাট দৃশ্যছায়া'র আনন্দ সভা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

প্রতিষ্ঠা বার্ষিকীতে জমজমাট দৃশ্যছায়া’র আনন্দ সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

 

রানা সাত্তার, চট্টগ্রাম
নিজেদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেশ জমজমাট আনন্দ সভা উপহার দিল দৃশ্যছায়া। ঋত্বিক ঘটকের জন্মশত বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দৃশ্যছায়া আয়োজনটির শুরুই করে ঋত্বিক ঘটকের ধ্রুপদী নির্মাণ তিতাস একটি নদীর নাম সিনেমাটির রিমাস্টার ভার্সন স্ক্রিনিং এর মাধ্যমে। এর পরপরই দৃশ্যছায়ার সিনে লিটল ম্যাগ সুতরাং এর মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমী পদক প্রাপ্ত বিশিষ্ট অনুবাদক এবং বিস্তার : চিটাগং আর্টস কমপ্লেক্স এর পরিচালক আলম খোরশেদ। এরপর ঋত্বিক ঘটক : যৎসামান্য আলাপ’ শীর্ষক স্বীয় প্রবন্ধ পাঠ করেন লেখক সৈকত দে। মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় আবৃত্তি পরিবেশন করেন মৃত্তিকা নন্দী; সঙ্গীত পরিবেশন করেন চিরহরিৎ নামে সুপরিচিত গায়ক মোঃ কায়সার ইসলাম, যন্ত্র সঙ্গীত পরিবেশন করেন অন্তু দাশ। দৃশ্যছায়ার আপকামিং ফিল্ম উখিনুর টিজার, গান এবং শর্টফিল্ম পেপার উইশ পরিবেশিত হয়। সবশেষে দৃশ্যছায়ার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সিনে সন্ত সম্মাননা পান রফিকুল আনোয়ার রাসেল; সিনে সুরত সম্মাননা পান নাসির উদ্দিন খান; সিনে পোকা সম্মাননা পান সৈকত দে এবং সিনে উন্মাদ সম্মাননা পান আইয়ুব খান চৌধুরী। গোটা আয়োজনের সঞ্চালনা করেন সংস্কৃতি কর্মী এবং অভিনয় শিল্পী কঙ্কণ দাশ। দৃশ্যছায়াকে শুভেচ্ছা জানান বিশিষ্ট লেখক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পদক প্রাপ্ত কাহিনীকার আজাদ বুলবুল, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র এর সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল, বিশিষ্ট নাট্যজন এবং অভিনেতা সঞ্জীব বড়ুয়া।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla