1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে জাতীয় সম্পদ ও সার্বভৌমত্বসহ বন্দর রক্ষায় রোডমার্চ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিরসরাইয়ে জাতীয় সম্পদ ও সার্বভৌমত্বসহ বন্দর রক্ষায় রোডমার্চ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মিরসরাইয়ে চার প্রধান দাবিতে দেশের বামপন্থী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত সাম্রজ্যবাদবিরোধী দেশ প্রেমিক জনগণের ব্যানারে রোডমার্চ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টায় রোডমার্চটি চট্টগ্রামের প্রবেশপথ বারইয়ারহাট পৌরসভার গ্রীন টাওয়ারের সামনে এক পথসভায় অংশ নেয়।

মিনি ট্রাকে মঞ্চ বানিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, গণমুক্তি আন্দোলনের আহবায়ক নাসির উদ্দিন আহমেদ, ভাষানি পরিষদ নেতা ড. হারুনুর রশীদ, সাংস্কৃতিক জোট নেতা মফিজুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুস্তাক হোসেন, বাসদ (মার্ক্সবাদী) প্রধান সমন্বয়ক মাসুদ রানা।

এসময় বক্তারা বলেন, সরকার এখন আমেরিকার তাবেদার হয়ে উঠেছে। দেশ প্রেমিক মানুষ এখন দেখছে ইন্টেরিম গভমেন্ট দেশের জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। তারা জনমতের তোয়াক্কা না করে দেশের হৃৎপিন্ড খ্যাত চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালসহ বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রে মেতেছে। কোনরকম জরিপ-সমীক্ষা ছাড়াই স্টারলিংকের মত সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠানকে বাংলাদেশে ব্যবসা করতে ডেকে আনা হচ্ছে। রাজনৈতিক দল গুলোকে অন্ধকারে রেখে রাখাইনের সাথে করিডোর দেয়ার চুক্তির পাঁয়তারা করছে।  দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মার্কিন ও ভারত সরকারের সাথে অনেক গোপনীয় চুক্তির সন্দেহ করা হচ্ছে। আমরা বলতে চাই, এদেশের একজন দেশপ্রেমিক মানুষ থাকতেও সরকারের এই জনস্বার্থ বিরোধী উদ্দেশ্য হাসিল হতে দেয়া হবে না। তাই আজ দেশজুড়ে শ্লোগান উঠেছে ‘মা মাটি মোহনা বিদেশিদের দেবনা’। পরে দুপুর সাড়ে ১২টায় বারইয়ারহাট পৌরবাজারে সমাবেশ শেষে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাত্রা করে রোড মার্চে অংশ নেওয়া গাড়িবহরটি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla