1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হিজরী নববর্ষ উদযাপন মঞ্চ এর উদ্যোগে হিজরী বর্ষবরণ অনুষ্ঠিত নৈতিক চরিত্র বিধ্বংসী সংস্কৃতির চর্চা দেশ ও জাতির জন্য বিপর্যয় ডেকে আনবে - পূর্ব বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং: তুলে ধরলেন বর্তমান সরকারের ১ শত ৮০ দিনের সম্পাদিত কার্যক্রম পূর্ব বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জাফর হায়াতের ১১তম মুত্যুবার্ষিকী পালন উন্মোচিত হলো এস এম পিন্টু ’অনুপ্রেরণা’ গ্রন্থের মোড়ক প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন শুরু জাফর হায়াতের ১১তম মৃত্যুবার্ষিকী ১১ মে সোমবার ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন নতুন এসপি মাসুদ মোঃ আলীর হোটেল গেটওয়ে মদ,জুয়া, ইয়াবা ও অসাজামিক কর্মকান্ড সবই চলে দেখার কি দেখার কেউ নেই? বাজেট অধিবেশন ৭ জুন আনোয়ারায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে ওয়ারেন্ট প্রাপ্ত আসামী তবু গ্রেফতার হচ্ছে না

হিজরী নববর্ষ উদযাপন মঞ্চ এর উদ্যোগে হিজরী বর্ষবরণ অনুষ্ঠিত নৈতিক চরিত্র বিধ্বংসী সংস্কৃতির চর্চা দেশ ও জাতির জন্য বিপর্যয় ডেকে আনবে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

হিজরী নববর্ষ উদযাপন মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন- সংস্কৃতির সাথে জাতিসত্তা অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। সংস্কৃতির নামে মূল্যবোধ বিবর্জিত বিষয়াদি কোন বিচারেই কোন ধর্মের সংস্কৃতি হতে পারে না। প্রকৃতপক্ষে যা চরিত্র বিধ্বংসী বিজাতীয় সংস্কৃতির অনুসরণ। এসবের চর্চায় সামাজিক সুস্থতা বিনষ্ট হয় অনিবার্যভাবে। বক্তারা আরও বলেন-পাশ্চাত্য সংস্কৃতির অবাঞ্ছিত আগ্রাসনের শিকার জাতির ভবিষ্যৎ কিশোর-যুবরা। যা ভবিষ্যত একটি আদর্শিক প্রজন্ম গঠনের অন্তরায়। এদেশে বাংলা ও ইংরেজি নববর্ষ অত্যন্ত ঘটা করে পালিত হয়। অথচ বাংলাদেশ বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হওয়া সত্ত্বেও নিরবে- নিবৃত্তে চলে যায় মহিমান্বিত হিজরি নববর্ষ দিবসটি। যা খুবই দূঃখজনক বলে মন্তব্য করে বক্তারা আরও বলেন- নৈতিক চরিত্র বিধ্বংসী সংস্কৃতির চর্চা দেশ ও জাতির জন্য বিপর্যয় ডেকে আনে। ইসলামের শ্বাশত আদর্শের চর্চা ও অনুশীলনই একমাত্র তরুন-যুবসমাজকে এহেন অশুভ পরিণতি থেকে সুরক্ষা দিতে পারে। আর এক্ষেত্রে হিজরী বর্ষবরণ উৎসব একটি কার্যকর মহৌষধ হিসেবে ভূমিকা রাখতে পারে।
হিজরী নববর্ষ উদযাপন মঞ্চ এর উদ্যোগে  ২৭ জুন ‘২৫ জুমাবার বিকেল ৩ টায় নগরীর কাজীর দেউরিস্থ শহীদ জিয়া স্মৃতি যাদুঘর মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হিজরি বর্ষবরণ উৎসবে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। হিজরী নববর্ষ উদযাপন মঞ্চের চেয়ারম্যান অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- কুতুবদিয়া দরবার শরিফের সাজ্জাদানসীন পীরে তরিকত আল্লামা আবদুল করিম আল কুতুবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরেণ্য আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আবদুল হালিম দোভাষ, মোহাম্মদ ওসমান খান সিআইপি, উপাধ্যক্ষ মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ মুছা, মাস্টার মোহাম্মদ আবুল হোসেন। মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর পরিচালনায় অনুষ্ঠিত আয়োজনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কাজী ইউসুফ আলী চৌধুরী, মাস্টার আনোয়ারুল আজিম, মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান, মাওলানা মহিউদ্দিন তাহেরী, কফিল উদ্দীন রানা, আলহাজ্ব ইলিয়াছ খান ইমু, এডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম, লায়ন এমরান, মাওলানা আবদুল মালেক আশরাফী, হাফেজ মাওলানা জহুর, আবদুল মালেক রেজভী, আবু ছাদেক ছিটু, আলী আজগর খান, আহমদ রেজা, সাইফুল ইসলাম লিটন, মোহাম্মদ এনাম, রাসেদুল ইসলাম রাসেল,শহিদুল ইসলাম, মোহাম্মদ ফোরকান প্রমূখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla