1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হাটহাজারীতে আরিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

হাটহাজারীতে আরিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

 

হাটহাজারী সংবাদদাতা
চট্টগ্রামের হাটহাজারী ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড সন্দীপ কলোনিতে ছাত্রদলের আরিফ হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১নং দক্ষিণ পাহাড়তলী (চসিক) ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

১৭ জুন মঙ্গলবার বিকালে ১নং দক্ষিণ পাহাড়তলী (চসিক) ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ফতেয়াবাদ ক্লিনিকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

১নং দক্ষিণ পাহাড়তলী (চসিক) ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুহাম্মদ নুর নবীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১নং দক্ষিণ পাহাড়তলী (চসিক) ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাদাত হোসেন আফনানের সঞ্চালনায়ে বক্তব্য রাখেন, হাটহাজারী উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন তালুকদার এবং আরিফের পিতা আবুল ফয়েজ।

সমাবেশে বক্তারা বলেন, ‘দীর্ঘ ১৬ বছর শোষণ, নির্যাতন, লুটপাট করে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা ও তার দোসররা। মাত্র কয়েক মাসের মাথায় তারা আবার মাথাচাড়া দিয়ে ওঠার দুঃসাহস দেখাচ্ছে। আওয়ামী লীগের দোসরা আমাদের ছাত্রদলের কর্মী আরিফ হোসেনকে হত্যা করেছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অতি বিলম্বে সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক এবং আমাদের স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নামে বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি, মিথ্যা বানোয়াট মামলায় আমাদের স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. রাজু (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ, অতি দ্রুতই তাকে খালাস দিবে বলে আশা করছি।

আমরা শান্তিতে বিশ্বাস করি। যদি আপনারা কোনোপ্রকার বাড়াবাড়ি করেন, তাহলে আমরা চুপ করে ঘরে বসে থাকব না। এই ১নং দক্ষিণ পাহাড়তলী (চসিক) ওয়ার্ডে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্য হামলা সৃষ্টি করার চেস্টা করা হয় তবে ১নং দক্ষিণ পাহাড়তলী (চসিক) ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। আওয়ামী লীগের এসব নৈরাজ্য কঠোর হাতে প্রতিরোধ করবো।

এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ১নং দক্ষিণ পাহাড়তলী (চসিক) ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ শেখ ফরিদ, ১নং দক্ষিণ পাহাড়তলী (চসিক) ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি নিজামুল হক রুবেল, ১নং দক্ষিণ পাহাড়তলী চসিক ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মুহাম্মদ রিমন, ১নং দক্ষিণ পাহাড়তলী চসিক ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওসার সাদমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla