1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
খাগরিয়া সমিতি, চট্টগ্রামের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প, বৃত্তি প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

খাগরিয়া সমিতি, চট্টগ্রামের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প, বৃত্তি প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

খাগরিয়া সমিতি- চট্টগ্রামের আয়োজনে স্বল্পমূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী খাগরিয়া সমিতির আহবায়ক ডাঃ জুনায়েদ মাহমুদ খানের সভাপতিত্বে ৮ জুন রবিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর মোরশেদ মাহমুদ খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আবুল বাশার, এপিবিএন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শফিউল ইসলাম আলমগীর, ইউরোলজিস্ট ডাঃ শাখাওয়াত মাহমুদ খান ও নাট্যকার হাসান জাহাঙ্গীর।
স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ডাঃ হারুনুর রশীদ চৌধুরী। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সদস্য সচিব অ্যাডভোকেট মুহাম্মদ রিদোয়ানুল হক। খ্যাতিমান উপস্থাপিকা দিলরুবা খানম ছুটি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু আনিস খান প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষানুরাগী শফিকুল ইসলাম রাহী, সমাজকর্মী মুন্সী আবদুর বর সৌরভ, নিজাম উদ্দিন মান্না, জামাল উদ্দিন শিপু, মোহাম্মদ ইলিয়াছ, নুরুল আমিন, আবু তালেব, এম মনজুর আলম, সিরাজুর ইসলাম, তৌফিক উল্লাহ আরজু, মোহাম্মদ ফরিদুল আলম, নুরুল হোসাইন প্রমুখ।
সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত খাগরিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প। এতে খাগরিয়ার ৩০ জন অভিজ্ঞ চিকিৎসক প্রায় ৯০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন এবং ২৫০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ৩০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, সার্টিফিকেট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে রহমান-নুর ফাউন্ডেশন, হাসিনা হাবিব ফাউন্ডেশন ও খাগরিয়া ব্লাড ব্যাংক।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla