1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড, তাজা গোলা ও দেশীয় মদ জব্দ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড, তাজা গোলা ও দেশীয় মদ জব্দ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে আজ  শনিবার সকাল ৫ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং টেকনাফ থানা পুলিশ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন দমদমিয়ার নেচার পার্ক এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালীন নেচার পার্কের ভিতরে একটি পুকুরে ঘণ্টা ব্যাপী তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয়। পরবর্তীতে, ওই বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে বস্তা হতে ১০ টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেড এর ডেটোনেটর, পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পরে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গোলা ও ২ রাউন্ড পিস্তলের গোলা এবং ২ লিটার দেশীয় বাংলা মদ জব্দ করা হয়।

অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিষ্ফোরক পাচারকারীরা পালিয়ে যায়।

শনিবার ৩১ মে ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

জব্দকৃত হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, তাজা গোলা ও মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়  ।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla