1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নকল ক্যাবল তৈরির ২ কারখানা সিলগালা,  জরিমানা-কারাদণ্ড - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নকল ক্যাবল তৈরির ২ কারখানা সিলগালা,  জরিমানা-কারাদণ্ড

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

পাহাড়তলী ও হালিশহর এলাকায় নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরির দুইটি কারখানা সিলগালা করে দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দুই কারখানার মালিকদের কারাদণ্ডও দেয়া হয়েছে। পাশাপাশি আদায় করা হয়েছে এক লাখ টাকা জরিমানা। এছাড়া ওই দুই কারখানা থেকে প্রায় ৮ লাখ টাকার নকল মালামাল জব্দ করা হয়। ২৬মে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম এবং র‍্যাব-৭ এর যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, একটি কারখানার মালিক জায়েদা বেগমকে (৬০) সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক কারখানার মালিক রুবেলকে (২৯) কারাদণ্ড দেওয়া হয়েছে ১৫ দিন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এ আদেশ দিয়েছেন।

জানা গেছে, কারখানা দুটিতে বৈদ্যুতিক নকল ক্যাবল তৈরি করা হতো। এরপর প্যাকেটে বিভিন্ন লেভেল লাগিয়ে সেগুলো বাজারজাত করা হতো। অভিযানে এসবের সত্যতা পাওয়া যায়। এ সময় কারখানাটির বৈধ কোনো কাগজপত্রও দেখাতে পারেনি দণ্ডিতরা। এছাড়া একটি কারখানা থেকে সাড়ে চার লাখ এবং আরেকটি থেকে ২ লাখ ৮৫ হাজার টাকার মালামাল জব্দ করা হয়। এ জন্য কারাখানা দুইটির মালিকদের আটকও করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla