1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নারী বিষয়ক সংস্কার কমিশনের বাস্তবতা বিবর্জিত প্রস্তাবগুলো বাতিল করতে হবে - এম এ মতিন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নারী বিষয়ক সংস্কার কমিশনের বাস্তবতা বিবর্জিত প্রস্তাবগুলো বাতিল করতে হবে – এম এ মতিন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

২৬ মে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকে এম এ মতিন বলেন, নারী বিষয়ক সংস্থার কমিশনের প্রকাশিত প্রতিবেদন পরে আমরা খুবই বিস্মিত ও মর্মাহত হয়েছি। এতে নারী স্বাধীনতার নামে খোদা দ্রোহিতা, নাস্তিকতা, কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব এসেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদেশে আল্লাহর বিধান ও রাসূলের সুন্নাহ বলবৎ থাকা বাঞ্ছনীয়। কিন্তু প্রতিবেদনে এসবের কোন তোয়াক্কা করা হয়নি।

আজকের গোলটেবিল বৈঠকে থেকে আমরা বাস্তবতা বিবর্জিত এ প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশ ইসলামি ফ্রন্ট দেশে বিদেশি বিনিয়োগ বিরোধী নয়, বিনিয়োগের নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্ণবাসন মার্কা বিনিয়োগের বিপক্ষে। স্বয়ংসম্পূর্ণ নিউ মুরিং বন্দর তার নিজস্ব ব্যবস্থাপনা পরিচালনা করবে। যাতে বন্দরের নিজস্ব বিনিয়োগ সুরক্ষা থাকে।

বক্তারা আরও বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাবগুলো দেশ ও জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। শরীর আমার সিদ্ধান্ত আমার, আমরা সবাই বেশ্যা, বুঝে নিবো হিস্যা এধরণের ¯েøাগান হিংসাত্মক তৎপরতার বহিঃপ্রকাশ। ৩১৮ ও অন্যান্য পৃষ্ঠায় অসঙ্গতি সম্বলিত কমিশন রিপোর্ট পর্যালোচনায় দেখা যায়-প্রায় ডজন খানেক বিষয়ে এমন প্রস্তাব এসেছে যা কুরআন-সুন্নাহ্ বিরোধী। বিবাহ ও বিচ্ছেদে ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ায় নারীরা-বৈষম্যের শিকার বলে যে কথা উল্লেখ আছে তা কোনভাবে গ্রহন যোগ্য নয়। এমন গর্হিত অনেকগুলো অপ্রাসঙ্গিক বিষয় উপস্থাপিত হয়েছে। এবিষয়গুলোর সুরাহা না হলে সরকার বিতর্কে পরবে। অত্র প্রবন্ধে সকল অসঙ্গতিগুলো বিস্তারিত উল্লেখ করে বক্তব্য দেওয়া হয়েছে।

সংগঠনের মহাসচিব স উ ম আব্দুস সামাদের লিখিত বক্তব্যে উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, গণফোরামের মহাসচিব ডাঃ মিজানুর রহমান, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও দৈনিক ডেসটিনির (ভারপ্রাপ্ত সম্পাদক) কবি মাহমুদুল হাসান নিজামী, জাতীয় নাগরিক পাটির যুুগ্ম সদস্য সচিব মুহাম্মদ আলাউদ্দিন, কেন্দ্রীয় সংগঠক ও লিয়াজু কমিটির সদস্য মুহাম্মদ সানাউল্লাহ খাঁন, ফ্রন্ট নেতা আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আলকাদেরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, এডভোকেট শাহেদুল আলম রেজভী, এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, কাজী মুহাম্মদ জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফী, এডভোকেট ইকবাল হাসান, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার, এনামুল হক সিদ্দিকী, এডভোকেট হেলাল উদ্দিন, মাস্টার আবুল হোসাইন, নাসির উদ্দীন মাহমুদ, সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, মাসদুল আলম মাসুদ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার শামসুল আলম কাজল, অধ্যক্ষ আবু নাসের মুহাম্মদ মুসা, কাজী মুহাম্মদ জসিম উদ্দিন নুরী, মিজানুর রহমান,মুহিব্বুল্লাহ সিদ্দীকি, বুলবুল আহমদ মোমেনশাহী প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla