1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বৈষম্যবিরোধী ছাত্রনেত্রী ইলার পাশে শাহজাহান চৌধুরী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বৈষম্যবিরোধী ছাত্রনেত্রী ইলার পাশে শাহজাহান চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী হাসপাতালে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার মুখপাত্র ও এনসিপি নেত্রী মাহবুবা ইলা খাদিজার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

বুধবার (২১ মে) বিকেলে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইলাকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। পাশাপাশি ইলার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে চিকিৎসা ও প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দেন।

শাহজাহান চৌধুরী বলেন, “সততা ও আদর্শ ধরে রেখে রাজনীতিতে টিকে থাকা যেমন কঠিন, তেমনি এটি এক মহান চ্যালেঞ্জ। যারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যায়, তারাই ইতিহাসে সম্মানিত হয়।” তিনি মাহবুবা ইলার সাহসিকতা, নেতৃত্ব এবং বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এমডি ডা. একেএম ফজলুল হক, বিডিপির নেতা আবছার উদ্দিন আহমদ পিলু, নগর সেক্রেটারি আব্দুর রহিম, সাদাত চৌধুরীসহ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।

উল্লেখ্য, ১৪ মে গভীর রাতে মাহবুবা ইলা জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তিনি শ্বাসযন্ত্রের ইনফেকশনে ভুগছিলেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

সাক্ষাৎ শেষে ইলার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। স্থানীয় মহলে এই মানবিক উদ্যোগ ইতিবাচক বার্তা ছড়িয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla