1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সিস্টেম গ্রুপকে ব্রিটিশ পার্লামেন্টে বিশেষ সম্মাননা দিলেন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সিস্টেম গ্রুপকে ব্রিটিশ পার্লামেন্টে বিশেষ সম্মাননা দিলেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে সিস্টেম গ্রুপকে বিশেষ সম্মাননা প্রদান করেছেন লর্ড ব্যারোনেস পলা উদ্দিন। সম্মাননা গ্রহণ করেন সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম। এই সম্মাননা বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে সিস্টেম গ্রুপের অবদান এবং আন্তর্জাতিক পর্যায়ে মুসলিম নেতৃত্বের উন্নয়নে তাদের ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।

সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ওয়ানের সিইও ড. হুসনা আহমেদ, সাইফুদ্দিন আহমেদ, কান্ট্রি ডিরেক্টর রায়হান মাহমুদ কাদেরী। তারা পার্লামেন্টের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং সিস্টেম গ্রুপের কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করেন। এই সম্মাননা সিস্টেম গ্রুপের প্রতিটি সদস্য, বিনিয়োগকারী এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

লন্ডন সফরের অংশ হিসেবে গত ১৩ মে ইউরোপের প্রথম ইসলামিক ইউনিভার্সিটির কার্যক্রম পরিদর্শন এবং ১৪ মে মুসলিম সিইওদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিস্টেম গ্রুপের চেয়ারম্যান।

সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম বলেন, এই সম্মাননা আমাদের দেশের জন্য গর্বের বিষয়। সিস্টেম গ্রুপের প্রতি আপনাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla