1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
 পতেঙ্গার নাজির পাড়াবাসীর উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী বিক্ষোভ মিছিল  - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

 পতেঙ্গার নাজির পাড়াবাসীর উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী বিক্ষোভ মিছিল 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪১ নং ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গা নাজির পাড়া এলাকার মুসল্লি পরিষদ-এলাকাবাসীর উদ্যোগে মাদক ব্যবসা ও জুয়ার আসর বন্ধ করার দাবিতে এক প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল ৯ মে শুক্রবার বাদে জুমা নাজির পাড়া মোড়ে অনুষ্ঠিত হয়েছে। দায়েম নাজির পাড়া জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বড়বাড়ি মোড় হয়ে নাজির পাড়াস্থ প্রধান সড়ক মোড়ে এসে শেষ হয়।

এলাকাবাসী জানান, দীর্ঘ দিন ধরে একটি চক্র ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষের ওপর নির্যাতন চালিয়ে ঘরে ঘরে মাদক সহ অবৈধ অনৈতিক ব্যবসার আস্তানা গেড়েছে। এই ফ্যাসিস্ট ও কালো বাজারী ডেভিলদের সমূলে ধ্বংস করার জন্য সবাই কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এই নাজির পাড়া কে যারা মাদক ও জুয়ার আসর বসিয়ে যুবসমাজকে বিপদে পেলে দিচ্ছে তাদের চূড়ান্ত ভাবে সতর্ক করে বলেন ৭/৮ দিনের মধ্যে মাদক ব্যবসা ও চিহ্নিত জুয়ার আসর বন্ধ না করলে উচ্চ পর্যায়ের প্রশাসনের সহায়তায় মোড়ে মোড়ে প্রচার পত্র বিলি করে তথ্য ফাঁস করার হুঁশিয়ারি দেন আয়োজক প্রতিবাদ সমাবেশ থেকে।

এসময় মাদক ও জুয়ার আসর বন্ধ করতে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন দায়েম নাজির পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ ।এলাকাবাসীর মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন যুব সংগঠক ওসমান গনি, ছাত্রসমাজের সংগঠক মোঃ মুন্না, মুরব্বি সমাজের পক্ষে এম, মহিউদ্দিন, মোঃ শাহানুর, মোঃ হেলাল উদ্দিন, মোঃ আজম উদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla