1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নানা আয়োজনের মধ্যদিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের বৈশাখী উৎসব সম্পন্ন - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

নানা আয়োজনের মধ্যদিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের বৈশাখী উৎসব সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হলো চট্টগ্রাম প্রেস ক্লাবের বৈশাখী উৎসব। সকাল থেকে শুরু হয়ে দুপুরের মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। পহেলা বৈশাখ উদযাপন বাঙালির এক ঐতিহ্যবাহী সংস্কৃতি। এই সংস্কৃতিকে দীর্ঘদিন ধরে আমরা লালন করছি, ধারণ করছি আমাদের হৃদয়ে।

অনুষ্ঠানের ফাঁকে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলার সংস্কৃতি যথাযথভাবে অনুসরণের মাধ্যমে এর ইতিবাচক দিকসমূহ সকলের কাছে তুলে ধরতে হবে। চট্টগ্রাম মহানগরীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিণত করতে হবে। এই শহর আমার আপনার সকলের। চট্টগ্রাম নগরীকে বাসযোগ্য এবং সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে গণমাধ্যম কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। নগরীর উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাহ, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানসহ অতিথিরা তাদের বক্তব্যে চট্টগ্রামে কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা বলেন, ফ্যাসিবাদবিরোধী জুলাই বিপ্লব পরবর্তী সময়ে একটি বৈষম্যহীন সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবে সকলের অংশগ্রহণে সুন্দর ও সুশৃংখল পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করতে পারছি। এটা খুবই আনন্দের। তিনি কষ্ট করে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার জন্য অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। চট্টগ্রাম প্রেস ক্লাব সকলের জন্য উন্মুক্ত। সকল সদস্যকে সব অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান। উপস্থিত অতিথি এবং সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সকল ধর্ম-বর্ণের মানুষের সম্প্রীতির দেশ। এখানে বাঙালির সংস্কৃতিকে লালন করা হয়।

বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম এবং গোলাম মাওলা মুরাদ, ওয়াহিদ জামান, আবু মোশাররফ রাসেল, হাসান মুকুল, মোহাম্মদ আলী, এ কে এম জহুরুল ইসলাম, মুহাম্মদ আজাদ, শান্তনু বিশ্বাস, জাহাঙ্গীর আলম ।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজিমউদ্দিন, বিএমএ’র সাবেক সভাপতি ডা. খুরশীদ জামিল, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, রোটারিয়ান জসীম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল শিকদার মঞ্চে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রেস ক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটন। সঞ্চালনা করেন সোহাগ কুমার বিশ্বাস ও ফারুক মুনির।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফরিদা করিম, মিরাক্কেল তারকা আরমান, ফাহমিদা ইয়াসমিন, প্রিয়াংকা, অপূর্ব বড়ুয়া, অনামিকা’সহ ডজন খানেক সংগীত শিল্পী। আবৃত্তি শিল্পী মোস্তাক খন্দকার আবৃত্তি পরিবেশন করেন। মুকাভিনয় করেন কর্ণফুলী থিয়েটার। বৃন্দাবৃত্তি পরিবেশন করেন শব্দচারী আবৃত্তি অঙ্গন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla