1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কোস্ট গার্ডের অভিযানে আনোয়ারার ২ কারবারী ইয়াবা ও অস্ত্রসহ আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কোস্ট গার্ডের অভিযানে আনোয়ারার ২ কারবারী ইয়াবা ও অস্ত্রসহ আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

৮ এপ্রিল মঙ্গলবার ভোর ৪ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন এই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে কর্ণফুলী চ্যানেলের মোহনা হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ও ৪টি দেশীয় অস্ত্রসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য চ্যানেল পূর্ব বাংলা ও পূর্ব বাংলা পত্রিকা কে জানান।

আটককৃত পাচার কারীরা হলেন আনোয়ারা উপজেলার খোর্দ্দ গহিরা গ্রামের  চালেহ আহমদের পুত্র মোঃ ওয়াহেদ হেলাল (২৮) ও একই এলাকার জসিম মাঝির পুত্র জুনাইদুল ইসলাম সামি (২৬)।

জানা যায়, তাদের নামে পতেঙ্গা, আনোয়ারা ও মহেশখালী থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে।

এই রিপোর্ট লেখাকালীন সময়ে আটককৃত মাদক পাচারকারী, জব্দকৃত ইয়াবা ও দেশীয় অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্থান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla