1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১ ডাকাত আটক করেছে কোস্ট গার্ড - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১ ডাকাত আটক করেছে কোস্ট গার্ড

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী কালারমারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সামিরাঘোনা এলাকায় একটি দুর্ধর্ষ ডাকাত দল ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সংবাদের উপর ভিত্তি করে ১৬ মার্চ  বিকাল ৪ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি চৌকস দল ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন ডাকাত দল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গোলা বর্ষণ শুরু করে। এমতাবস্থায় কোস্ট গার্ডের আভিধানিক দল প্রথমে ফাঁকা গোলা বর্ষণ করে ডাকাত দলকে আত্মসমর্পণের আহ্বান জানায়। আত্মসমর্পণের আহ্বানে সাড়া না দিয়ে ডাকাত দল পুনরায় এলোপাথাড়ি গুলি ছোড়া শুরু করলে কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় উভয় পক্ষের গোলাগুলিতে দুর্ধর্ষ ডাকাত রফিকুল ইসলাম (৩২) পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় এবং অন্যান্য ডাকাত সদস্যরা তাকে ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযানিক দল ঘটনাস্থল হতে আহত ডাকাতকে ২ টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা গোলা, ১ রাউন্ড ফাঁকা গোলা এবং ৩ টি দেশীয় অস্ত্রসহ আটক করে। আহত ডাকাত বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার ১৭ মার্চ  সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla