1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচেতনতা র‍্যালি করেছে টেকনিক্যাল ব্যবসায়ী সমিতি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচেতনতা র‍্যালি করেছে টেকনিক্যাল ব্যবসায়ী সমিতি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনগণের সচেতনতা বৃদ্ধি করতে টেকনিক্যাল ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ বিকাল ৪টায় র‍্যালিটি চট্টগ্রাম পলিটেকনিক মোড় থেকে শুরু হয়ে টেক্সটাইল মোড় প্রদক্ষিণ করে বেবিসুপার মার্কেটের সামনে এসে শেষ হয়। এতে ব্যবসায়ী নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।

র‍্যালি শেষে সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী বলেন, “অন্য বছরের তুলনায় এবারের রমজানে বাজার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল ছিল। ব্যবসায়ীরা রমজানের পবিত্রতা রক্ষায় যথেষ্ট সংযমী ছিলেন, যা বাজারদরের ভারসাম্য রক্ষায় সহায়ক হয়েছে।”

তিনি আরও বলেন, সরকার ও ব্যবসায়ী সমাজের যৌথ প্রচেষ্টায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। তবে জনসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

এই সময় আরও বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম, ইমরান সিকদার, ডা. সিরাজুল ইসলাম, হাসেম সওদাগর, ফরিদ সওদাগর প্রমূখ।

উক্ত র‍্যালির মাধ্যমে ব্যবসায়ীরা সাধারণ জনগণকে ন্যায্যমূল্যে পণ্য কেনাবেচার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla