1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সেন্টমার্টিনে ইয়াবাসহ ইউনিয়ন চেয়ারম্যান আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সেন্টমার্টিনে ইয়াবাসহ ইউনিয়ন চেয়ারম্যান আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি

 সেন্টমার্টিন দ্বীপে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৩টা ৫০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি বিশেষ দল সেন্টমার্টিন দ্বীপে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চেয়ারম্যান মুজিবুর রহমান (৫৩) কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে আটক করার দাবি করেন কোস্ট গার্ড।

পরে তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় একটি বস্তার ভেতরে রাখা ১২ হাজার ২ শত ৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক মুজিবুর রহমান সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তি ও জব্দ ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla