1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ব্র্যাকের উদ্যোগে উদ্যোক্তাদের কর্মসংস্থান ও ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্তকরণ কর্মশালা সম্পন্ন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ব্র্যাকের উদ্যোগে উদ্যোক্তাদের কর্মসংস্থান ও ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্তকরণ কর্মশালা সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নতুন উদ্যোগতাদের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পৃক্তকরণ কর্মশালা ৮ জানুয়ারি’২৫  সকাল ১০টায় ব্র্যাক লার্নি সেন্টার চট্টগ্রামে অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক এর যুগ্ম পরিচালক রেজাউল করিম শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক খন্দকার জাকির হোসেন, সমাজসেবা অধিদপ্তর এর সহকারি পরিচালক কামরুল পাশা ভূঁইয়া ও ঘাসফুল এর উপ-পরিচালক সাদিয়া রহমান।
প্রোগ্রামের উদ্ভোধনী বক্তব্য রাখেন, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার (আরএইউ) মোঃ নজরুল ইসলাম মজুমদার, প্রজেক্ট ওভারভিউ করেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার মোঃ মসিউর রহমান ও ব্র্যাক স্কীল ডেভেলপমেন্ট প্রোগ্রামার আফসানা হোসাইন পোনাম।

এছাড়া উম্মুক্ত আলোচনা সেশন পরিচালনা করেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ এনামুল হোসেন।
প্রধান অতিথি বলেন, উদ্যোক্তাদের ঋণখাতে প্রতিবন্ধীতা চিহ্নিতকরণ ও এই সমস্যা সমাধানের জন্য স্থানীয় উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেয়ার জন্য এনজিও, এমএফআই ও ব্যাকের প্রধানকে অনুরোধ করা হয়। এছাড়া ও তিনি নারীদেরকে সহজশর্তে জামানত ছাড়া ঋণ প্রদান করার উপর গুরুত্ব আরোপ করেন।
বিশেষ অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক খন্দকার জাকির হোসেন বলেন, প্রতি নিয়ত কৌশল পরিবর্তনের মাধ্যমেই একটি মানুষের জীবনে সফলতা অর্জন করা সম্ভব। তিনি আরো বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেয় না বরং তাদেরকে কর্মসংস্থানের জন্য সহজশর্তে ঋণ প্রদান করে থাকে।
সমাজসেবা অধিদপ্তর এর সহকারি পরিচালক কামরুল পাশা ভূঁইয়া বলেন, সমাজসেবা অধিদপ্তর অসহায় নারীদের প্রশিক্ষণ, সুধমুক্ত ঋণ, অনুদান, এবং অসুস্থদের চিকিৎসাভাতা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

কর্মশালায় বিভিন্ন এনজিও প্রধান, ব্যাংক কর্মকর্তা ও এমএফআই প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২০০ নতুন উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla