1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজশাহীর চারঘাটে যৌথ অভিযানে জরিমানা ও ভেজাল গুড় জব্দ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাজশাহীর চারঘাটে যৌথ অভিযানে জরিমানা ও ভেজাল গুড় জব্দ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

চারঘাট উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ অভিযানে  ২রা জানুয়ারী রাজশাহী জেলার চারঘাট উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে নিষিদ্ধ উপাদান, পশুখাদ্য ও নন-ফুডগ্রেড রং ব্যবহার করে গুড় তৈরি করায় গঁওরা গ্রামের মোঃ আলম ও রিমা বেগম এর বাড়ি হতে প্রায় ৪০০ কেজি গুড় ও ভেজাল কাঁচামাল জব্দপূর্বক ধ্বংস করা হয়। এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ/ছাড়পত্র গ্রহণ না করে আমদানীকৃত সুগার (চিনি) এবং অস্বাস্থ্যকর ও লেবেল/মোড়কবিহীন পরিত্যক্ত সরিষার তেলের ড্রামে অপরিশোধিত লিকুইড সুগার বিক্রি-বিতরণ করায় কাঁকড়ামারী বাজারে অবস্থিত জুয়েল ট্রেডার্স ও আব্দুর রহমান ট্রেডার্স এর উভয়কে ১৫,০০০/- করে মোট ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) জরিমানা করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চারঘাট, রাজশাহী জনাব মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও উপজেলা কৃষি অফিসার, চারঘাট, রাজশাহী জনাব মোঃ আল মামুন হাসান। জনস্বার্থে এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla