1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা' চট্টগ্রামের মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা’ চট্টগ্রামের মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

“এখন শুধু সম্পাদক আর সাংবাদিকগণই আক্রান্ত হচ্ছেন না, তাদের পরিবার পরিজনও টার্গেট হচ্ছেন। দুর্বৃত্তরা আক্রোশ মেটাতে সাংবাদিকদের ছেলে মেয়ের উপর হামলে পড়ছে, তাদের জীবনও তছনছ করে দিচ্ছে।”

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত সাংবাদিকদের এক মানববন্ধনে এসব কথা জানিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বক্তারা।

দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক হাসান আল মামুনের খাগড়াছড়িস্থ বাসভবনে দুই দফা হামলা, ভাংচুরসহ সারা দেশে সাংবাদিক ও তাদের পরিবারের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন (সি.আর.এ) এ মানববন্ধনের আয়োজন করে।
সিআরএ সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র প্রধান উপদেষ্টা সাঈদুর রহমান রিমন, (বিএসসি)র প্রচার সম্পাদক জুয়েল খন্দকার, সিআরএ’র সাংগঠনিক সম্পাদক মো: রুবেল, দপ্তর সম্পাদক মো: আশরাফ উদ্দিন, বিএমইউজে – চট্টগ্রাম এর সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাব্বি প্রমুখ। মানববন্ধনে সিআরএ, বিএমইউজেসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৃহত্তর চট্টগ্রামে সাংবাদিক হিসেবে সুপরিচিত মুখ হাসান আল মামুনসহ তার পরিবারের সদস্যদের উপর চিহ্নিত দুর্বৃত্তরা দফায় দফায় হামলা চালালেও পুলিশ রয়েছে নিষ্ক্রিয় ভূমিকায়। দুর্বৃত্তরা এখন তার স্কুল পড়ুয়া মেয়েদের টার্গেট করেও হুমকি ধমকি দিচ্ছে। হামলাকারী, সন্ত্রাসীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে চট্টগ্রামের ডিআইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla