1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শাহ আমানত বিমান বন্দরে আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শাহ আমানত বিমান বন্দরে আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

 চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান থেকে ২ কেজি ৩৩০ গ্রাম (২৪ ক্যারেট) স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এসব স্বর্ণ উদ্ধার করে। এ সময় ১জন যাত্রীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

আরও জানা গেছে, উদ্ধারকৃত স্বর্ণের চালানটি বিমানবন্দর শুল্ক গোয়েন্দার নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় শুল্ক গোয়েন্দা কর্তৃক ফৌজদারী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে তদন্তের স্বার্থে আটককৃত ব্যক্তির পরিচয় গোপন রাখা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla