1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাউজানে দুবাই প্রবাসী ১ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাউজানে দুবাই প্রবাসী ১ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে
   চট্টগ্রামের রাউজানে মো. রাসেল (২১) নামে দুবাই প্রবাসী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাসেল ওই এলাকার উত্তর সর্তা লস্কর উজির বাড়ির মোহাম্মদ রফিকের একমাত্র ছেলে। আজ বুধবার (২৫ ডিসেম্বর) তার দুবাই ফিরে যাওয়ার কথা ছিল।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) হলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের প্রতিবেশি দাদা মো. সাদ্দাম বলেন,‘গতকাল সোমবার গভীর রাতে ঘরে ফিরেছিল রাসেল। সকাল গড়িয়ে দুপুর হলেও ঘুম থেকে না উঠলে মা তাকে ডাকাডাকি করা হয়। সাড়াশব্দ না পাওয়ায় তার ঘরের বন্ধ দরজা খুলে দেখে- রাসেল ফ্যানের সাথে ঝুলে আছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে দুবাইয়ের ফ্লাইট ছিল তার। তবে অনেকে বলছেন বেড়াতে আসার পর রাসেল আবারও বিদেশ যেতে অনিচ্ছা প্রকাশ করেন। রাসেল পরিবারের সবার বড় এবং একমাত্র পুত্র সন্তান।
রাউজান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তথ্যে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্টের পর আসল কারণ জানা যাবে।’
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla