1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতন মিথ্যা মামলা হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতন মিথ্যা মামলা হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

মিলন বড়ুয়া  , রাউজান

রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামে এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উপর
নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার দুপুরে নোয়াপাড়া পথের হাটের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচখাইন গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা ফরিদ আহমদের সন্তান শওকত আকবর। সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন শওকতের মা খতিজা খাতুন, ভাগিনী শাহীন আকতার, শাওন আকতার, শাইদ তালুকদার।
লিখিত অভিযোগে শওকত আকবর অভিযোগ করে বলেন ‘পূর্ব শত্রুতার জের ধরে পাঁচখাইন ৫নম্বর ওয়ার্ডে নাছের উদ্দিন, মো. সাইফুদ্দিন চিহ্নিত সন্ত্রাসী দিয়ে আমাকে (শওকত আকবর), আমার মা, বোন, স্ত্রীকে বিভিন্ন সময় মারধর করা হয়েছে। সর্বশেষ গত শনিবার রাতে বাপ্পী শীলের নেতৃত্বে ২০-৩০ জনের একটি সন্রাসী দল জায়গা দখলের চেষ্টা করে পুণরায় হামলা করে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। এছাড়া প্রতিপক্ষ উল্টো আমাকে ও আমার পরিবারকে বেশ কয়েকটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুষ্টু তদন্তপূর্বক সমাধানের জোর দাবি জানাচ্ছি।’

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla