1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

একাত্তরের মহান বিজয় এবং ২০২৪ সালের ৫ আগস্ট বিপ্লবের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটন।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ এবং সাধারণ সম্পাদক সালেহ নোমান। বক্তব্য রাখেন প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য মুস্তাফা নঈম এবং গোলাম মাওলা মুরাদ।

এ সময় বক্তারা বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে সংঘটিত মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর শাসকগোষ্ঠী পশ্চিম পাকিস্তানের চরিত্র ধারণ করে। কিন্তু এ দেশের গণমানুষের ভাগ্যের কোন পরিবর্তন ঘটেনি। ২০২৪ সালের বিপ্লবের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। যারা এই বিপ্লবে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত, প্রেস ক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, দৈনিক পূর্বদেশের স্পোর্টস এডিটর সাইফুল্লাহ চৌধুরী, ওয়াহিদ জামান মিন্টু, বাসসের বিশেষ প্রতিনিধি মিয়া আরিফ, ছাত্র সমন্বয়ক চৌধুরী সিয়ামসহ প্রমুখ সাংবাদিক।

এর আগে সকালে চট্টগ্রামের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর সেনাদের প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম, সদস্য গোলাম মাওলা মুরাদ, ক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটন, মিয়া মোহাম্মদ আরিফ, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে চট্টগ্রামের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla