1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এরশাদ মজুমদারের ইন্তেকালে সিনিয়র জার্নালিস্ট ফোরামের শোক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এরশাদ মজুমদারের ইন্তেকালে সিনিয়র জার্নালিস্ট ফোরামের শোক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রেসক্লাবের সর্বশেষ জীবিত প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ সম্পাদক-সাংবাদিক-কবি-অনুবাদক-গবেষক এরশাদ মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করে সিনিয়র জার্নালিস্ট ফোরাম আহ্বায়ক (সাবেক নির্বাহী সদস্য, ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলস) মইনুদ্দীন কাদেরী শওকত সদস্য সচিব (সাবেক সহ সভাপতি, চট্টগ্রাম প্রেসক্লাব) স.ম. ইব্রাহীম এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামের সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল চট্টগ্রাম প্রেসক্লাব প্রতিষ্ঠায় যাঁরা অবদান রেখেছিলেন তাদের মধ্যে এরশাদ মজুমদার অন্যতম। তিনি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে সর্বশেষ জীবিত ব্যক্তি। সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল হিসেবে অবসর, বিনোদন ও পেশাগত চর্চার সুবিধা নিশ্চিত করার এবং সাংবাদিকতা পেশায় নিয়োজিত ব্যক্তিদের পেশাগত মান-উন্নয়ন, শিল্প-সাহিত্য-সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং এ সবের ক্ষেত্রে প্রতিভার বিকাশে সহায়তা প্রদানের সুমহান লক্ষ্য নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব ৬৪ বছর আগে প্রতিষ্ঠিত হয়। এখন চট্টগ্রাম প্রেসক্লাব একটি স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে গেছে। চট্টগ্রাম প্রেসক্লাবের সকল প্রতিষ্ঠাতাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।
বিবৃতিতে এরশাদ মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আত্মার মাগফিরাত কামনা করা হয়।
পৃথক এক বিবৃতিতে সাপ্তাহিক পূর্ব বাংলা’র সম্পাদক ও আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি এম. আলী হোসেন এরশাদ মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ  এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla