1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবিরের সদস্যদের মূল ভুমিকা রাখতে হবে- আলহাজ্ব শাহজাহান চৌধুরী - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবিরের সদস্যদের মূল ভুমিকা রাখতে হবে- আলহাজ্ব শাহজাহান চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

 

দীর্ঘ দেড় দশক ধরে তাবেদারী শাসনের অবসান ঘটলেও এখনও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবিরের সদস্যদের মূল ভুমিকা রাখতে হবে বলে জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। ৮ ডিসেম্বর (রবিবার) ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের বার্ষিক সদস্য বৈঠকে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে ‘বার্ষিক সদস্য বৈঠক-২৪’ অনুষ্ঠিত হয়। শাখার একটি মিলনায়তনে সকাল ৭টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে এ বৈঠক শুরু হয়। মহানগর সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ইব্রাহীম হোসেন রনির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা মোঃ মহিউদ্দিন, হাফেজ আবদুল আজিজ মুহাম্মদ শোয়াইব, এডভোকেট রফিকুল হাসান লোদী, ইমরানুল হক, ডাঃ হাবিবুর রহমান, মোহাম্মদ ফায়েদ, নগর জামায়াতে অফিস সেক্রেটারি আবু হেনা মুহাম্মদ মোস্তফা কামাল, পাহাড়তলী থানা জামায়াতের আমির নুরুল আলম, কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহজাহান চৌধুরী বলেন, ইসলামী ছাত্রশিবির দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। দেশের যে কোন সংকট মোকাবিলায় অতীতের মত ছাত্রশিবিরকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে। এসময় তিনি নৈতিকতার ক্ষেত্রে ছাত্রশিবির সর্বোচ্চ স্থান দখল করার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্য অধ্যক্ষ নুরুল আমিন বলেন, চট্টগ্রাম মহানগরের সকল স্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইসলামের দাওয়াত নিয়ে ছাত্রশিবির কাজ করবে।

বার্ষিক সদস্য বৈঠকে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণের বায়তুলমাল সম্পাদক মাইমুনুল ইসলাম মামুন, অফিস সম্পাদক রাকিবুল ইসলাম অন্যান্য সেক্রেটারিয়েট, থানা সভাপতিবৃন্দসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল।

ক্যাপশন:-বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের বার্ষিক সদস্য বৈঠকে প্রধান অতিথি বক্তব্য রাখছেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla