1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম সমিতি-যুক্তরাষ্ট্র নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও প্রথম সভা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম সমিতি-যুক্তরাষ্ট্র নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও প্রথম সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক চট্টগ্রাম সমিতি (২০২৪-২০২৬) সেশনের নতুন নির্বাচিত কার্যকরি কমিটির কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন অন্তর্বতী কমিটি। দীর্ঘ প্রায় ১৯ মাস দায়িত্ব পালন শেষে অন্তর্বতী কমিটি যাবতীয় সবকিছু নতুন কমিটির কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম ভবন এবং সংশ্লিষ্ট বিষয়াদি এ সময় বুঝিয়ে দেয়া হয়। দায়িত্ব বুঝে নেয়ার পরপরই সমিতির প্রথম সভা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সমিতির নব নিবার্চিত সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে নব নিবার্চিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের পরিচালনায় চট্টগ্রাম ভবনে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে কোরআন তেলোয়াত, মিলাদ পরিচালনা করেন মাওলানা আনসারুল হক আজহারী।

উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, মুনির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ট্রাস্টি বোর্ডের সদস্য মো. শাহজাহান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খোকন কে চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক মতিউর চোধুরী, সাবেক সদস্য কামাল হোসেন মিঠু, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী, সৈয়্যদ এম হোসেন বাবর, টি আলম, শওকত হোসেন স্বজন, শফিকুল আলম, ফরিদ আহমেদ, আবুল কালাম, জাবের শাফি, মোহাম্মদ নুরুল আমিন, ইমরুল কায়সার, মোহাম্মদ ইসা, নওশাদ কামাল, মো. আজিম সম্রাট, কাউচার চোধুরী, মেজবা আহমেদ, নূর মহম্মদ, মহম্মদ মানু, আব্দুল হামিদ, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ এনাম চৌধুরী, এমডি হাবিবুল আলম, মুহাম্মদ তারেক, মোহাম্মদ তানিম মহসিন, অজয় প্রসাদ তালুকদার, পল্লব রায় সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

শেষে সকলের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla