1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারা আহলে সুন্নত: ‘চট্টগ্রামের অ্যাড. আলিফ ও শেরপুরের হাফেজ উদ্দিনের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি’ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারা আহলে সুন্নত: ‘চট্টগ্রামের অ্যাড. আলিফ ও শেরপুরের হাফেজ উদ্দিনের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি’

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

চিন্ময় দাসকে গ্রেপ্তার পরবর্তী চট্টগ্রাম আদালতে ইসকনের উগ্রভক্তদের তাÐব, কোর্টহিল মসজিদে হামলা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা এবং ২৮ নভেম্বর শেরপুর মুর্শিদপুর দরবারে তৌহিদি জনতা নামধারী সন্ত্রাসীদের হামলা, মসজিদ কুরআন পুড়ানো, দরবারের গরু-ছাগল মালামাল লুট ও সুন্নী কর্মী হাফেজ উদ্দিনকে হত্যাকারীদের দ্রæত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জমাআত।

২৯ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় বন্দর সেন্টার মোড়ে আহলে সুন্নাত ওয়াল জমাআত আনোয়ারা উপজেলার উদ্যোগে ইসকন ও উগ্রবাদি ওহাবীদের সন্ত্রাসী কার্যক্রম নিষিদ্ধ, মাজার-মসজিদে হামলার প্রতিবাদে ও আলিফ-হাফেজ উদ্দিনের খুনীদের বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মাওলানা নাজিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটির সাবেক মিডিয়া প্রধান অ্যাডভোকেট মুহাম্মদ ফরিদুল ইসলাম ।

ছাত্রনেতা মুহাম্মদ ইসমাঈল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, মুহাম্মদ আবদুস সালাম, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ নুরুল করিম রিপন, শাকিল হাসান, তানভির হোসেন জিসান, রায়হান আহমদসহ আহলে সুন্নাত ওয়াল জমাআত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা নেতৃবৃন্দ।

প্রধান অতিথি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী এক শ্রেণির উগ্রবাদি গোষ্ঠি ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়ঁতারা করছে। আমরা সুন্নী সা¤প্রদায়িক স¤প্রীতিতে বিশ্বাসী। কারো আঘাত করা, লুটপাট করা, কাউকে অন্যায়ভাবে হত্যা করা কোন ভাবেই আমরা মেনে নিতে পারি না। চট্টগ্রামে ২৬ নভেম্বর ইসকন নামধারী সন্ত্রাসীরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে এবং ২৮ নভেম্বর মুসলিম নামধারী তৌহিদি জনতা শেরপুরের মুর্শিদপুর দরবারে লুটতরাজ করে হাফেজ উদ্দিনকে হত্যা করেছে। যে ধর্ম মানবজীবনে ধ্বংস নিয়ে আসে তা ধর্ম নয়। যারা ধর্মের নামে হানাহানি করে তারা উগ্রবাদি সন্ত্রাসী। আমরা তাই উভয় সন্ত্রাসী গোষ্ঠির কার্যকলাপ নিষিদ্ধ করা দাবি জানাচ্ছি। একইভাবে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনকে আহŸান জানাচ্ছি। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়তে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের বিকল্প নাই। তাই উগ্রবাদি অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, অন্যথায় আমাদের সব অর্জন ধ্বংস হয়ে যাবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla