1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার সকালে আনোয়ারা উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রকৌশলী ওমর ফারুকের পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইডিইবি কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার প্রকৌশলী জয়নাল আবেদীন৷
এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুইক পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের সিইও ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা ও এনএসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী।
এসোসিয়েশনের সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার মোঃ ছলিম আল আনোয়ার ও রিয়াজুল আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া ইঞ্জিনিয়ারস এর ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুম, আইডিইবি কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আবদুল্লাহ টিটু, ইঞ্জিনিয়ার শওকত আলী জুয়েল, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান রুমী, ইঞ্জিনিয়ার আনোয়ারুল আজিম শান্ত এবং বাঁশখালী ইঞ্জিনিয়ার্স ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম প্রমূখ ৷
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার তার বক্তব্যে বলেন, আনোয়ারা এমন একটি সংগঠনের জন্ম আনোয়ারার জন্য এবং আনোয়ারার ইঞ্জিনিয়ারদের জন্য এক বিরাট অর্জন। বড় ছোট সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশ, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষা এবং এর প্রয়োগের কোন বিকল্প নেই ।
এরপর তিনি ইঞ্জিনিয়ার রিয়াজুল আলম সুমন’কে সভাপতি ও ইঞ্জিনিয়ার এম এ হান্নানকে সাধারণ সম্পাদক করে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ২০২৫-২০২৬ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করেন ৷ আগামী তিন মাসের মধ্যে উক্ত কমিটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন৷
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ স্বারক প্রকাশনা ” ইঞ্জিনিয়ার্স ভয়েস” এর মোড়ক উন্মোচন করা হয় ৷ এছাড়া অনুষ্ঠানের অতিথিবৃন্দকে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের পক্ষ হতে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla