1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় মদসহ আটক ১ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় মদসহ আটক ১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় অভিযান চালিয়ে ৫৬.৫ লিটার দেশীয় মদসহ এক মদ ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

১২ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় । আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী উত্তম সরকার (৪৫) উপজেলার ২নং ওয়ার্ড গুজরা গ্রামের নেপাল সরদারের ছেলে। সেনাবাহিনী সূত্রে জানায়, আসামি উত্তম সরকার ও তার পিতা নেপাল সরদার চিহ্নিত দেশীয় মদ ব্যবসায়ি। তারা বিভিন্ন জায়গা থেকে  দেশীয় মদ এবং মদ তৈরীর কাঁচামাল নিয়ে এসে স্থানীয় মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে থাকে।

জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় মদসহ উত্তম সরকারকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাফিস সাদিক রিফাত জানান, স্থানীয় বিশ্বস্ত সোর্স এবং এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালিয়ে মদ সহ একজন চিহ্নিত মদ ব্যবসায়ীকে আটক করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla