1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিশ্ব সুন্নী আন্দোলন হালিশহর থানা শাখার উদ্যোগে  ভাগ্য প্রক্রিয়া ও বরকতময় লাইলাতিম মোবারাকা পালন - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

বিশ্ব সুন্নী আন্দোলন হালিশহর থানা শাখার উদ্যোগে  ভাগ্য প্রক্রিয়া ও বরকতময় লাইলাতিম মোবারাকা পালন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৭১১ বার পড়া হয়েছে

ভাগ্য প্রক্রিয়া ও বরকতময় লাইলাতিম মোবারাকা পালন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন হালিশহর থানা শাখার উদ্যোগে বৃহস্পতিবার আলোচনা ও সালাতুসালাম অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা আউয়াল কাদেরী। মঈনউদ্দীন এর সঞ্চালনায় ভাগ্য প্রক্রিয়া ও বরকতময় লাইলাতিম মোবারাকার বিষয়বস্তু তুলে ধরার মাধ্যমে উক্ত মাহফিলে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন আল্লামা মুফতি রেজাউল কায়সার বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা আরেফ সারতাজ, আল্লামা শেখ নঈম উদ্দিন, লুতফুর রহমান, জনাব গিয়াছ উদ্দিন, হাফেজ জামসেদ, আমির হোসেন, আশরাফুল আলম (জুয়েল), সাহফুল ইসলাম, কামরুন নাজাত, ইঞ্জিনিয়ার হাজেরা আকতার মাহি, রাবেয়া মোবাসে¦রা, সাহানা আকতার(পারুল), ফাহমিদা আক্তার লিজা, ফাহমিদা ইফতেখার(লুবনা), এমদাদ আহমেদ (কায়েস), শামিম উদ্দিন, সাজ্জাত ওয়াসী, প্রমুখ সুন্নী নেতৃবৃন্দ ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ঈমানের বরাত-জীবনের বরাত-কবরের বরাত, হাশরের বরাত- আখেরাতের বরাত- শান্তির বরাত-সৌভাগ্যের বরাত- মুক্তির বরাত-দোজাহানের সব সৌন্দর্যের বরাত-আল্লাহকে পাওয়ার বরাত-প্রাণাধিক প্রিয়নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তারা বলেন, বিশ্বের প্রতিটি মানুষ বোন-ভাই সবার উন্নত হওয়ার, মর্যাদা প্রাপ্তি, স্বাধীনতা ও অধিকার নিশ্চিত হওয়ার জন্যে প্রয়োজনীয় শিক্ষাব্যবস্থা-অর্থনৈতিকব্যবস্থা-সমাজব্যবস্থা-রাষ্ট্রব্যবস্থা দিয়েছেন; যে ব্যবস্থাবলীর ব্যত্যয় ঘটলে সমাজে নেমে আসে মিথ্যা ও অবিচারের আধিপত্য, বিধ্বস্ত হয় সভ্যতা, মানুষ হারায় তার প্রাপ্য অধিকার ও জীবনের গতি। এ হীন ব্যত্যয় শয়তানের দোসররা পবিত্র ইসলামের নামে পর্যন্ত ঘটিয়ে গোত্রতন্ত্র, রাজতন্ত্র, ব্যক্তিক বা দলীয় স্বৈরতন্ত্র ইত্যাদির মাধ্যমে মানূষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। এমনকি কতিপয় লোক আলেমের বেশেও এদের সমর্থন জানায়। দয়াময় আল্লাহতাআলা ও তার প্রিয়তম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম, মহামহিম প্রাণপ্রিয় আহলে বায়েত, মহামান্য খোলাফায়ে রাশেদিন, সত্যের ইমামবৃন্দ ও মহান জামিয়ে আওলিয়া কেরামের সাথে শহীদানের সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করে মিথ্যা ও জুলুমের পক্ষে নির্লজ্জ ওকালতি করে সামান্য স্বার্থের বিনিময়ে নিজেদের বিকিয়ে দেয় অপশক্তির কাছে। সত্যের ছদ্ধনামে মানূষকে মিথ্যার দিকে ঠেলে দেয়; বিকৃত হয় দ্বীন, বিপন্ন হয় সমাজ।

 

বক্তারা বলেন, দয়াময় আল্লাহতাআলার সম্পর্ক ও সকল রহমতের মূলকেন্দ্র প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেম ও শাণে উৎসর্গীকৃত হয়ে যাওয়ার মধ্য দিয়ে আল্লাহতাআলার হয়ে যাওয়াই জীবনের আসল বরাত বা মূল সৌভাগ্য, জীবনের অন্য সকল রহমত ও বরাত লাভের নির্ধারিত উপায় পবিত্র কলেমা প্রদত্ত জীবনের আত্বমালিকানা ও দুনিয়ার মালিকানা খেলাফতে ইসসানিয়াত, সকল রহমত ও বরাত থেকে বঞ্চিত করে দোজাহানে ধ্বংসের উৎস মিথ্যা ও মূর্খতার আধাঁর কুফরিয়াত ও জুলুম-বঞ্চনা-রুদ্ধতা-স্বৈরদস্যুতার কারাগার মুলুকিয়ত, ঈমানিয়াত ও ইনসানিয়াত বিপ্লব ই দোজাহানে জীবনের রুদ্ধ বরাতের মুক্তদ্বার। আর এভাবেই আসতে পারে বিশ্বব্যাপী সকল মানূষের জন্য দোজাহানের সৌভাগ্য, দূর হতে পারে সকল দূর্ভাগ্য।

ঈমানদার ভাইবোন সবার প্রতি ভাগ্য প্রক্রিয়া ও বরকতময় লাইলাতিম মোবারাকার আন্তরিক মোবারকবাদ ও দুনিয়ার সব ভাইবোনদের জন্য শান্তি নিরাপত্তা ও সুপথ কামনায় সালাতু সালাম ও দোয়া মুনাজাতের  মাধ্যমে মাহফিল সমাপ্ত হয় ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla