1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বরণ্য সাংবাদিক ওসমান গনি মনসুর আবারো সম্বর্ধিত হলেন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বরণ্য সাংবাদিক ওসমান গনি মনসুর আবারো সম্বর্ধিত হলেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিনিধি

প্রথিতযশা সাংবাদিক ওসমান গনি মনসুর আবারো সম্বর্ধিত হলেন । কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সম্মিলিত পেশাজীবি পরিষদ এই সম্বর্ধনার আয়োজন করেন। শনিবার ৯ নভেম্বর দুপুরে নগরীর চন্দনপুরাস্থ সাফা আর্কেট কমিউনিটি সেন্টারে  সুহৃদ সম্মেলনীর এক সমাবেশে এই সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি এই সভায় সভাপতিত্ব করেন।  সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় দি ডেইলী পিপলস ভিউ’র সম্পাদক ওসমান গনি মনসুরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।প্রসংগত গেল সপ্তাহেও একই লক্ষ্যে এই বরণ্য সাংবাদিককে চট্টগ্রাম এডিটরস ক্লাবের পক্ষ থেকেও সম্বর্ধনা  জানানো হয়।

সুহৃদ এই সম্মেলনে পেশাজীবি নেতৃবৃন্দরা বলেন, ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এজন্য গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যান্য মৌলিক অধিকার পুনরুদ্ধারের পথ আজ প্রশস্ত হয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান পরবর্তী সময়ে একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়কে কোনভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না। নেতৃবৃন্দ সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এতে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক নসরুল কদির, এ্যাবের সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম জানে আলম, এডভোকেট কপিল উদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. হাসান আলী, এড. এস ইউ এম নুরুল ইসলাম পিপি, সাংবাদিক নেতা মুস্তফা নঈম, আলমগীর অপু, এম.আলী হোসেন. কামরুল হুদা, সাইফুল ইসলাম শিল্পী,  ড্যাবের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, পেশাজীবি নেতা সালাউদ্দীন আলী, ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, এ্যাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ, ডা. মো. হারুন, ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন ও এডভোকেট সানজিদা সানজি প্রমূখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla