1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সিন্ডিকেট করে দ্রব্যমুল্য বাড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ধান্ধা ভুলে যান-শাহজাহান চৌধুরী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সিন্ডিকেট করে দ্রব্যমুল্য বাড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ধান্ধা ভুলে যান-শাহজাহান চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী মন্তব্য করেছেন যে, সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বাড়িয়ে কিছু লোক সমাজের অস্থিরতার সুযোগ নিচ্ছে। তিনি বলেছেন, এ ধরনের ধান্দা ভুলে যাওয়ার সময় এসেছে।

১৯ অক্টোবর চট্টগ্রামের টেকনিক্যাল মোড়ে ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক ও মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শাহজাহান চৌধুরী বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলা করে নিজেদের সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তারা সাইনবোর্ড বদলে চাঁদাবাজি এবং ধান্ধাবাজি চালিয়ে দেশের অস্থিতিশীল অবস্থা থেকে লাভবান হতে চায়। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের প্রচেষ্টা পরিত্যাগ করা উচিত। দেশে দ্রব্যমূল্য কমিয়ে আনা হচ্ছে এবং চাঁদাবাজ ও ধান্ধাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এই কুচক্রিমহল দেশের সৈরাচারী শক্তিকে পুনরায় ক্ষমতায় আনার চেষ্টায় লিপ্ত রয়েছে, যা জনগণের স্বার্থবিরোধী। তাই এসব কুচক্রিদের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

মাহফিলে সভাপতিত্ব করেন টেকনিক্যাল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এবং পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মাওলানা বিএম মফিজুর রহমান আজহারী। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর রাষ্ট্রব্যবস্থার আদর্শ অনুসরণ ছাড়া একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়। তিনি বলেন, ইসলামের সঠিক অনুকরণ এবং অনুসরণই কেবল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন। তারা বলেন, দেশে সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাসুলুল্লাহ (সা.) এর নীতি অনুসরণ অত্যন্ত জরুরি।

শহীদ উল্লাহ তালুকদারের সঞ্চালনায় মাহফিলে বিশেষ ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুফিজুর রহমান, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি মুহাম্মদ জাকিরুল ইসলাম।

স্থানীয় ব্যবসায়ী নেতাদের মধ্যে বক্তব্য দেন হাসেম সওদাগর, মোহাম্মদ আজম, সোহেল সওদাগর, সেলিম কমান্ডার, ফরিদ সওদাগর, সাদেক মিয়া এবং ডাক্তার সিরাজুল ইসলাম।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla