1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
স্ত্রী-শ্যালিকাসহ সার্ভেয়ার মশিউরের ১৪ ব্যাংক হিসাব জব্ধ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

স্ত্রী-শ্যালিকাসহ সার্ভেয়ার মশিউরের ১৪ ব্যাংক হিসাব জব্ধ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

স্ত্রী-শ্যালিকাসহ সার্ভেয়ার মশিউরের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ   চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার মো. মশিউর রহমান, তার স্ত্রী রুমি আখতার ও শ্যালিকা রুমানা আখতারের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪  অক্টোবর বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে।

দুদকের সহকারী পরিচালক মো. সাজিদ উর রোমান তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

অবরুদ্ধ হওয়া হিসাবের মধ্যে সোনালী ব্যাংক পিএলসি পটিয়া শাখায় মশিউর ও রুমির নামে একটি, যমুনা ব্যাংকের কুমিল্লা শাখায় রুমানার নামে একটি এবং ইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লা শাখায় তার আরও চারটি হিসাব রয়েছে।

মশিউরের নামে ডাচ্ বাংলা লিমিটেডে দুটি, রুমি ও রুমানার নামে পৃথক দুটি হিসাব রয়েছে। এছাড়া ব্র্যাক ব্যাংক লিমিটেডের পটিয়া শাখায় মশিউরের নামে দুটি হিসাব রয়েছে।

আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মশিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন, নিজের এবং স্ত্রী ও শ্যালিকার ব্যাংক হিসাবে অতি অল্প সময়ের মধ্যে তার পেশা ও আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ চার কোটি ২৭ লাখ টাকা লেনদেন করেছেন। তারা ৫৫ লাখ ৬৪ হাজার টাকার সঞ্চয়পত্র ক্রয়পূর্বক এবং অবৈধ সম্পদ অর্জন করে অর্থ পাচার করেছেন বলে প্রতীয়মান হয়।

আবেদনে আরও বলা হয়, একজন সরকারি কর্মচারী হয়ে অবৈধ উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২(শ)(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করার অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এমত অবস্থায় অভিযুক্তদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla