1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৭ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণ কমে আসায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে। মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে এবং ৫০ শতাংশ টিকিট মোবাইলে অ্যাপ/অনলাইনের মাধ্যমে ইস্যু করা যাবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার বলেন, বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে ট্রেন চলাচল শুরু হবে। কেননা সরকার টিকাদান কার্যক্রম জোরদার করেছে। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করব।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে কাউন্টারে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপে বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেনে খাবার পরিবেশন ও রাতে বেডিং সরবরাহ করা যাবে।

গত ৭ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ রেলওয়ে। এতে বলা হয়, আন্তঃনগর ট্রেনগুলোর বিদ্যমান আসন সংখ্যার শতভাগ টিকিট ইস্যুকরণ, মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে এবং ৫০ শতাংশ টিকিট মোবাইলে অ্যাপ/অনলাইনের মাধ্যমে ইস্যু করা যাবে। আন্তঃনগর ট্রেনগুলোর স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্লাটফর্ম টিকিট ইস্যু বন্ধ থাকবে। রেলপথ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ইমার্জেন্সি কোটা ও আন্তঃনগর ট্রেন ম্যানুয়াল অনুযায়ী পাশ কোটা ছাড়া আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে বিদ্যমান সব ধরনের কোটা ব্যবস্থা রহিত থাকবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রীকালীন বেডিং সরবরাহ করতে হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla