1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
 গভীর রাতে বাসায় হামলা ও ভয়ভীতি , থানায় অভিযোগ ডা. রাজিব রহমান চৌধুরী সম্বর্ধিত ৯০ দশকের লড়াকু সৈনিক ভিপি নাজিম উদ্দীন স্মরণে চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি

সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ভোট আজ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩০ বার পড়া হয়েছে

সহিংসতার আশঙ্কার মধ্যে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ধাপের ভোট আজ সোমবার। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২০ জেলার ২৪ উপজেলার ১৩৮টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ০৯টি ইউপিতে ইভিএমে ভোট হবে।

এ নির্বাচন নিয়ে উত্তেজনা-অজানা শঙ্কা রয়েছে ভোটার ও প্রার্থীদের মধ্যে। ভোট নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে নির্বাচনি সব এলাকায়। অনেক জায়গায় ভোট কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন সাধারণ ভোটাররা। যদিও সহিংসতার ঘটনায় ‘অস্বস্তি’ ও ‘উদ্বেগ’ প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি) কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বললেও পরিস্থিতির উন্নতি হয়নি। এই পরিস্থিতিতে এই ধাপে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তবে এই ধাপের ব্যালট পেপার আজ সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছে ইসি।

নির্বাচন সংশ্লিষ্টদের মতে, এবারের ইউপি নির্বাচনে ইসির কোনো নিয়ন্ত্রণ নেই। নির্বাচন কমিশন অনেকটা অসহায়। প্রতিটি ধাপের ভোটের দিন প্রাণহানির ঘটনা ঘটেছে। ভোট সহিংসতায় এ পর্যন্ত প্রায় ১২০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে সাত শতাধিকের মতো। প্রভাব বিস্তারের অভিযোগ আসাই স্থানীয় সংসদ সদস্যদের এলাকা ছাড়ার নির্দেশনা দিয়েছে কমিশন।সবটুকু জানতে এখানে ক্লীক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla