1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০৬ বার পড়া হয়েছে

অমর একুশে বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন বিকেল ৩টায় ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২২ শুরু হবে। সরকার এ দিনটিতে বইমেলা শুরু করার জন্য সিদ্ধান্ত দিয়েছে। সেদিন বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বইমেলা উদ্বোধন করবেন। মেলায় স্টল বরাদ্দের তারিখ আগামী দু/একদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।

তবে ১৫ ফেব্রুয়ারি বইমেরা শুরু হলেও কতদিন চলবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

এর আগে অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত শর্তসাপেক্ষে করার প্রস্তাব দেয় বাংলা একাডেমি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির বইমেলা আয়োজক কমিটির এক সভায় এ প্রস্তাব গৃহীত হয়। এরপর এটি সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠানো হয়।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla