1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আজ থেকে বাড়বে তাপমাত্রা, শুক্র-শনিবার বৃষ্টির সম্ভাবনা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

আজ থেকে বাড়বে তাপমাত্রা, শুক্র-শনিবার বৃষ্টির সম্ভাবনা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৭ বার পড়া হয়েছে

সারাদেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শৈত্যপ্রবাহ বিদায় নিচ্ছে। শৈত্যপ্রবাহ শেষ হওয়ার আগে কাঁপন ধরাচ্ছে উত্তরাঞ্চলে, যাতে থার্মোমিটারের পারদ ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। গতকাল সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মাঘ মাসের মাঝামাঝিতে এখন দেশের বিস্তৃত অঞ্চল জুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। তবে আজ মঙ্গলবার থেকে তা প্রশমিত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে শুক্রবার ও শনিবার ফের গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়বে। বিরাজমান শৈত্যপ্রবাহ তীব্র রূপ নেওয়ার শঙ্কা নেই। এখন তাপমাত্রা বাড়ছে, ধীরে ধীরে এর বিস্তারও কমে আসবে। আকাশে মেঘের আনাগোনা থাকায় ফেব্রুয়ারির প্রথমে হালকা বৃষ্টির আভাস রয়েছে বলে জানান শাহনাজ সুলতানা।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla