1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সৈয়দ মঈনুদ্দিন হোসেন মেমোরিয়াল একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে ব্রাদার্স ক্রিকেট একাডেমি  ও ব্রাইট একাডেমি চ্যাম্পিয়ন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সৈয়দ মঈনুদ্দিন হোসেন মেমোরিয়াল একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে ব্রাদার্স ক্রিকেট একাডেমি  ও ব্রাইট একাডেমি চ্যাম্পিয়ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৪১০ বার পড়া হয়েছে

হোসেন বাবলা

মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে ব্রাদার্স ক্রিকেট একাডেমি আয়োজিত মরহুম সৈয়দ মঈনুদ্দিন হোসেন মেমোরিয়াল একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর সিনিয়র টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাইট ক্রিকেট একাডেমি ও  অনুর্ধ-১২ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে
ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট একাডেমি। সিনিয়র টুর্নামেন্টের ফাইনালে ব্রাইট ক্রিকেট একাডেমি ৪ রানে চিটাগাং পোর্ট ক্রিকেট ক্লাবকে পরাজিত করে
চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে অনুর্ধ-১২ টুর্নামেন্টে ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৩৩ রানে কোয়ালিটি স্পোর্টসকে পরাজিত করে
চ্যাম্পিয়ন হয়েছে।
২২ জানুয়ারি শনিবার বিকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ব্রাদার্স ক্রিকেট একাডেমি আয়োজিত মরহুম সৈয়দ মঈনুদ্দিন হোসেন মেমোরিয়াল একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বিসিবি ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। ব্রাদার্স ক্রিকেট একাডেমির নির্বাহি পরিচালক ও বিসিবি’র বিভাগীয় কোচ মোমিনুল হকের সভাপতিত্ব ও ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম’র পরিচালক ওয়াহিদুল আলম শিমুলের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর, সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহি সদস্য আবুল হাশেম, সৈয়দ আবুল বশর, আবদুল হান্নান আকবর, জিএম হাসান, মো. শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, নাছির মিয়া, কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla