1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শ্রমিকরা অর্থনীতির আয়না : শাজাহান খান - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

শ্রমিকরা অর্থনীতির আয়না : শাজাহান খান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৩৫৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, শ্রমিকরা হলো বাংলাদেশের অর্থনীতির আয়না এবং চালিকা শক্তি। তাদের সামনে যা করবেন, তা-ই প্রতিবিম্ব হবে বারবার। মুজিব শত বর্ষ এবং বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ বিটিজিডব্লিউএল-এর প্রতিষ্ঠার ৫০ বছর-সুবর্ণ জয়ন্তী উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথা বলেন।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ বিটিজিডব্লিউএল-এর সভাপতি জেড এম কামরুল আনামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান, ড. ওয়াজেদুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট-এর সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ, থ্রি এফ-এর কো-অর্ডিনেটর ব্রাদার তোবাইস ও কে আলম বেলাল। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে উদ্বোধনী বক্তব্যে শাজাহান খান আরো বলেন, শ্রমিকদের জন্য সবচেয়ে বেশি শেখ হাসিনার সরকার কাজ করেছে। জাতির পিতার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কেবলমাত্র শ্রমিকদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা- বেতন-ভাতা নিশ্চিত করেছেন।

সারাদেশের সহস্রাধিক  নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেড এম কামরুল আনাম বলেন, ন্যয্য অধিকার আদায়ের জন্য ৫০ বছর ধরে রাজপথে আছে বিটিজিডব্লিউএল। একটি মূহুর্তের জন্যও আমরা আমাদের অধিকার আদায়ের পথ থেকে সরিনি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ শ্রমিকরাই গড়বে বলে আমরা বদ্ধ পরিকর হয়ে কাজ করে যাচ্ছি। একই সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নিজেদের শ্রম মেধা দিয়ে অগ্রসর হচ্ছি দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করানোর জন্য।

সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান ও ‘শ্রমিকের ডাক’-এর মোড়ক উন্মোচন-এর পরে বর্ণ্যাঢ্য একটি র‌্যালী নিয়ে নেতৃবৃন্দ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla