1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পারকীতে অবশেষে চেয়ারম্যানের আহ্বানে দু'পক্ষের সমজোতা কিন্তু নঈমের দোকান ভাংচুরের ক্ষতিপূরণ দেবে কে? - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পারকীতে অবশেষে চেয়ারম্যানের আহ্বানে দু’পক্ষের সমজোতা কিন্তু নঈমের দোকান ভাংচুরের ক্ষতিপূরণ দেবে কে?

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩৯৯ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

অবশেষে আনোয়ারার পারকী মদিনাতুল উলুম ফোরকানীয় মাদ্রাসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও সংঘাতের আশঙ্কা কেটে গেল ।ইতিপূর্বে আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের দুধকুমড়া (পারকী) গ্রামে একটি নুরানী মাদ্রাসাকে কেন্দ্র করে দু’পক্ষের টানটান উত্তেজনা চলছিল।  দুই দফায় সংঘর্ষ এবং হতাহতও হয়েছে। হয়েছে দোকান ভাংচুরসহ ক্ষয়ক্ষতিও।বিষয়টি আমলে নিয়ে এই ইউনিয়নের নব নির্বাচিত সফল চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ উভয় পক্ষের মধ্যে সমজোতা করে দেন। স্হানীয় এলাকাবাসী ও প্রতিবেশী লোকজন এই সমস্যার সমাধান হওয়ায় আতংকিত জনগণ এখন স্বস্তির নিস্বাস ফেলছে।

এদিকে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে নঈম উদ্দিনের সিসিটিভি ক্যামেরাসহ দোকান ভাংচুর হয়।ক্ষতি হয় দোকান ও মালামালের। এ বিষয়ে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন নিবেদনও করে নঈম উদ্দিন । গুন্ধীপ নিবাসী গ্রাম পুলিশ সাহাব উদ্দিন ওই দোকান ভাংচুরে সহায়তা দেয় বলে নঈম উদ্দিন অভিযোগ করে।দোকানের ক্ষতিপূরণ দাবী করছে ওই দোকানের মালিক নঈম উদ্দিন ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla