1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে মৃত্যু সনদে তারিখ নির্ধারন নিয়ে সংর্ঘষ, আহত-১৪ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠিতে মৃত্যু সনদে তারিখ নির্ধারন নিয়ে সংর্ঘষ, আহত-১৪

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৩৮০ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে মৃত্যু সনদে তারিখ নির্ধারন নিয়ে সংর্ঘষ, আহত-১৪ ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে মৃত ব্যক্তির মৃত্যু সনদে মৃত্যুর তারিখ নির্ধারন নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৪ জন নারী-পুরুষ আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। আহতরা হলো উপজেলার গালুয়া দুর্গাপুরের মৃত আব্দুল রশিদ খানের ছেলে মো. সেকেন্দার আলী খান (৭২), মো. সেকেন্দার আলী খানের চার ছেলে মো. রিয়াদ (১৭), মো. ইমন (২৩), ইব্রাহীম (২৮), মো. ইমরান হোসেন (২৪). আমজেদ আলীর ছেলে মো. সালেক (৪৩), মৃত মীর মকবুল আলীর ছেলে মো. মীর মন্টু (৪৫), মজিবর হাওলাদারের স্ত্রী হামিদা (৩০), মো. হামিদ হাওলাদারের ছেলে মো. সবুজ (৩০), মো. শাহআলম হাওলাদারের ছেলে মো. সাইফুল ইসলাম (১৮), মো. শামিম হাওলাদারের ছেলে মো. সাকিব (১৮), মো. দুলাল হাওলাদারের স্ত্রী রুবি বেগম (৪০), মো. হামেদ হাওলাদারের স্ত্রী পারুল বেগম (৫০), মো. মোকাম্মেল হোসেন হাওলাদারের ছেলে মো. মাহবুব এ চিশতী মাসুদ (৫০), মৃত মোকলেছুর রহমানের ছেলে মো. দুলাল হাওলাদার (৫০)। স্থানীয়রা জানায়, মুজাহার আলী হাওলাদারের মৃত্যু সনদ চেয়ে গালুয়া ইউপিতে আবেদন করে শামিম হাওলাদার। ঐ ব্যক্তির মৃত্যু তারিখে ঠিক নয় বলে একই এলাকার সেকেন্দার আলী খান আপত্তি দিয়ে লিখিত অভিযোগ করেন ইউপিতে। মৃত ব্যক্তির সঠিক মৃত তারিখ নির্ধারন করতে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের পশ্চিম গালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে উপস্থিত থাকতে নোটিশ করেন গালুয়া ইউপির চেয়ারম্যান। নোটিশ মতে ১৩ জানুয়ারি বিকালে স্থানীয় লোকজনসহ সেকেন্দার আলী ও শামিম স্কুলে উপস্থিত হয়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাড়ি ফেরার পথে সেকেন্দার আলী তার প্রতিপক্ষ শামিমদের পথ আটকে দাঁড়ায়। খবর পেয়ে বাড়ির সবাই ছুটে আসলে উভয়ের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষের ১৪জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চার জনকে ভর্তি করেন। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্ররায় বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla