1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মালদ্বীপ-শ্রীলঙ্কা সফরে গেলেন নৌবাহিনী প্রধান - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

মালদ্বীপ-শ্রীলঙ্কা সফরে গেলেন নৌবাহিনী প্রধান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৪৪৩ বার পড়া হয়েছে

মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও শ্রীলংকার নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।

১৪ জানুয়ারী শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) এবং ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়, মালদ্বীপ সফরকালে নৌ প্রধান দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ শামাল ও প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া দিদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া নৌ প্রধান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশন কার্যালয় পরিদর্শন করবেন।

মালদ্বীপ সফর শেষে নৌবাহিনী প্রধান শ্রীলঙ্কা যাবেন। শ্রীলঙ্কায় নৌ প্রধান দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জেনারেল (অব.) জি. ডি. এইচ. কামাল গুনারাত্নে, সে দেশের নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল নিশান্থা উলুগেটেন, সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া নৌপ্রধান দেশটির ইস্টার্ন নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সানজিওয়া দিয়াসের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। পাশাপাশি নৌপ্রধান দেশটির নেভাল অ্যান্ড মেরিটাইম একাডেমি ও দর্শনীয় স্থাপনাগুলো পরিদর্শন করবেন।

সফর শেষে নৌ প্রধান আগামী ২৩ জানুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা যায়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla