1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাবেরিয়ায় ফুটপাতে অবৈধ মাছ বাজার, প্রশ্ন করায় ধমক দিলেন কাউন্সিলর - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

সাবেরিয়ায় ফুটপাতে অবৈধ মাছ বাজার, প্রশ্ন করায় ধমক দিলেন কাউন্সিলর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৩৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ফুটপাত দখল করে নিয়মিত মাছ বাজার বসছে চট্টগ্রাম নগরের দেওয়ান বাজার ওয়ার্ডস্থ সাবেরিয়ায়। বিষয়টি নিয়ে প্রশ্ন করায় ধমক দিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বাজারটি নবাব সিরাজউদ্দৌলা সড়কের ফুটপাত দখল করে গড়ে উঠেছে। এর পাশেই অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়।

বুধবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুটপাত শতভাগ দখল করে বসেছে জমজমাট মাছবাজার। আবার কোথাওবা ফুটপাত উপচে পড়ে সড়কের উপর চলে এসেছে বাজার। সেখানে বিক্রি হচ্ছে সবজি, শুটকিসহ নানা ধরনের নিত্যপন্য। এর পাশেই অবস্থিত চসিক দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিল কার্যালয়।

স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যা হলেই ফুটপাতের উপর মাছ বাজার বসে। সড়কের উপর দাঁড়িয়ে ভ্যানগাড়িগুলো বিক্রি করে নানা ধরণের সবজি। তাঁরা ফুটপাত দিয়ে চলাচল করতে পারেন না। চলাচল করতে হয় সড়কের উপর দিয়ে। তাতে যান চলাচল বাধাগ্রস্থ হয়। থেমে থেমে চলে যানবাহন। আবার অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাজার করতে আসেন। তাঁরা সড়কের উপর গাড়ি রেখে বাজার করেন। তাতে সড়ক দিয়ে হাঁটাচলাও প্রায় অসাধ্য হয়ে পড়ে। স্থানীয় এবং সড়ক ব্যবহারকারী যাত্রীরা প্রশাসনের নিরব ভুমিকার সমালোচনা করেন এবং বাজারটি উচ্ছেদের দাবি জানান।

পুলিশ চাইলেই উচ্ছেদ করতে পারেন বলে জানিয়েছেন অত্র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ। তিনি বলেন, ‘বাজারটি এখন ফুটপাত থেকে রাস্তায় চলে এসেছে। জনগণের যাতায়াত এবং যান চলাচলে সমস্যা হচ্ছে’।

সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, রাস্তা বা ফুটপাতের উপর কোনো ধরণের বাজারের অনুমতি সিটি কর্পোরেশন কখনো দেয়না। বাজারটি অবৈধ।বিষয়টি নিয়ে প্রশ্ন করায় ধমক দিলেন চসিক ২০নং ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। তিনি বলেন, ‘আপনি আমাকে চিনেন? বাসা কোথায় আপনার? বিগত ১৫ বছরে সিটি কর্পোরেশনকে ১৫ বার চিঠি দেওয়া হয়েছে। কমপক্ষে ২০০ বার উচ্ছেদ করা হয়েছে। সিটি কর্পোরেশনে গিয়ে মাজিস্ট্রেটকে বলেন, ওখানে চিঠি দেওয়া আছে। নতুন মেয়রকেও চিঠি দেওয়া আছে, সবাইকে চিঠি দেওয়া আছে’।

অন্যদিকে, এ বিষয়ে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছেন চসিক সংরক্ষিত ৭নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। তিনি বলেন, ‘আমরা এটি প্রতিনিয়তই উচ্ছেদ করছি। কিন্তু তাঁরা আবার চলে আসে। আমরা কি এসব নিয়ে সারাক্ষণ বসে থাকব? দেখি আগামীতে কি করতে পারি’।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী উপ-কমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘সিটি কর্পোরেশন উচ্ছেদের উদ্যোগ নিলে আমরা পুলিশ দিয়ে সহযোগিতা করব।  তাঁরা চাইলে উদ্যোগ নিতে পারেন’।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla