1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপিত - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৯৪১ বার পড়া হয়েছে

গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের ৫০৮ পশ্চিম ভুরুলিয়া বাইবেল কমিউনিটি চার্চ, পশ্চিম জয়দেপুর লাভ বাংলাদেশ চার্চ, কৃষি গবেষণা ব্যাপ্টিষ্ট চার্চ সহ অন্যান্য খ্রিস্টান চার্চে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপিত হয়েছে।

২৫ ডিসেম্বর শনিবার বড়দিন উপলক্ষে ভোর থেকেই স্বাস্থ্যবিধি মেনে খ্রিস্টান পল্লীগুলোতে উৎসবে মেতে উঠে। সকাল থেকে চার্চে চার্চে খৃষ্টযাগ, উপাসনা, প্রার্থনা সভা, প্রসাদ বিতরণ, উপহার প্রদান ও সঙ্গীতসহ ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা এবং কর্মসূচির আয়োজন করা হয়। ভক্ত ও অনুসারীরা বিশেষ প্রার্থনায় অংশ নেন। কোন কোন চার্চে কয়েক দফায় ধর্মীয় অনুষ্ঠানাদি হয়েছে।

বড়দিনের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, রেভারেন্ড বার্নাড বিপুল বিশ্বাস ও সমিরন বাড়ৈ। কেক কাটা অনুষ্ঠানের পর তারা খ্রিস্টান সম্প্রদায়ের সবাইকে শুভ কামনা জানান। এমসয় অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উপাসনালয়ে বিশেষ প্রার্থনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদসহ ধর্মবর্ণ নির্বিশেষে সারা বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনকের জন্মদিন মুজিববর্ষ উপলক্ষে বিশেষ প্রার্থনা করা হয়। সামনের বছরগুলোতে যেন আর এরকম মহামারির দুর্যোগ মানুষের জীবনে আর না থাকে, সেই প্রার্থনাও জানানো হয় ঈশ্বরের কাছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla